ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি পরীক্ষার তথ্য সেবাকেন্দ্র চালু করলো ছাত্রদল
দীর্ঘ ১২ বছর পর ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) সকাল ১০টায় তেজগাঁও থানা এলাকায় অবস্থিত এই ইনস্টিটিউটে পরীক্ষা শুরু হলে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ দেখা যায়। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও অভিভাবকদের সুবিধার্থে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে একটি তথ্য সেবাকেন্দ্র স্থাপন করা হয়েছে। এ সময় তারা খাবার পানিও বিতরণ করেন।
এই কার্যক্রমে উপস্থিত ছিলেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রদল সভাপতি সাব্বির আহমেদ, ছাত্রদল নেতা রায়হান ইসলাম এবং অন্যান্য নেতৃবৃন্দ। তথ্য সেবাকেন্দ্রে শিক্ষার্থীদের উদ্দেশে সাব্বির আহমেদ বলেন, "দীর্ঘ ১২ বছর পর ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী বাছাই কার্যক্রম শুরু হচ্ছে। আমাদের ছাত্রদলের পক্ষ থেকে এখানে তথ্য সেবাকেন্দ্র চালু করা হয়েছে। আপনাদের যেকোনো সমস্যায় আমাদের সহযোগিতা পাবেন।" তিনি আরও বলেন, অভিভাবকদের জন্য আলাদা বসার ব্যবস্থা এবং গরমে খাবার পানির সু-ব্যবস্থা করা হয়েছে। তিনি জানান, ভবিষ্যতে এই কর্মসূচির ভুল-ত্রুটি সংশোধন করে আরও বেশি সুযোগ-সুবিধা প্রদানে ছাত্রদল আন্তরিকভাবে সচেষ্ট থাকবে।
এমএসএম / এমএসএম
সিনিয়রদের টপকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর চেয়ারে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা তরিকুল!
জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বর্তমান সময়ের বাংলাদেশ’ পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
তুরাগে ৬,১০০ পিস ট্যাপেনটাডল ও বিয়ার-গাঁজাসহ ২ নারীসহ গ্রেপ্তার ৪
সেপ্টেম্বরেও ডিএমপির শ্রেষ্ঠ থানা মিরপুর মডেল, শ্রেষ্ঠ ওসি হাফিজুর রহমান
জমকালো আয়োজনে ‘বর্তমান সময়ের বাংলাদেশ’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
সাবেক এমপি সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে ডিএসসিসি প্রশাসক আবদুস সালামের শোক
একযোগে সকল নন-এমপিও প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন
নিটোরে মাংসপেশি ও হাড়ের টিউমার চিকিৎসায় ডেনোসুম্যাবের ভূমিকা নিয়ে সেমিনার
বিরোধী দলের প্রধানের বাসভবনে হামলার প্রতিবাদে জাপা মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীর হুঁশিয়ারি
রাজউকের অভিযান: কদমতলী ও শ্যামপুরে ৯ নির্মাণাধীন ভবনে ব্যবস্থা, জব্দ ৮ বৈদ্যুতিক মিটার
ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি শীঘ্রই: আলোচনার শীর্ষে সাইফুল আলম নীরব
কেরানীগঞ্জে ব্যক্তিগত জমিকে সরকারি রাস্তা দেখিয়ে বাড়িঘর ভাঙচুর: কাঠগড়ায় বিএনপি নেতা