দোহাজারীতে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় অজ্ঞাতনামা একটি মাইক্রোবাসের ধাক্কায় পহর উদ্দিন (১৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কুতুব উদ্দিন (১৫) নামে আরও একজন।
শুক্রবার (২৯ আগস্ট) বিকাল আড়াইটার সময় দোহাজারী হাইস্কুলের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পহর উদ্দিন দোহাজারী পৌরসভার চাগাচর আস্তানা শরীফ এলাকার রহিম সিকদারের ছেলে। গুরুতর আহত কুতুব উদ্দিন একই এলাকার দানু মিয়া সিকদারের ছেলে।
নিহতের ভাই আজম সিকদার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দোহাজারী পৌরসভার দেওয়ানহাট এলাকার একটি কমিউনিটি সেন্টারে বিয়ের দাওয়াত খাওয়ার উদ্দেশ্যে পহর উদ্দিন তার চাচাতো ভাই কুতুব উদ্দিনকে নিয়ে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। তারা দোহাজারী হাইস্কুলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি মাইক্রোবাস সামনে থেকে ধাক্কা দিলে তারা মোটরসাইকেল থেকে ছিটকে মহাসড়কে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে দোহাজারী হাসপাতালে পাঠান। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. উর্মি চক্রবর্তী তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৪টায় পহর উদ্দিনের মৃত্যু হয়। কুতু্ব উদ্দিনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম বলেন, "কক্সবাজারমূখী একটি মাইক্রোবাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন বলে খবর পেয়েছি। দূর্ঘটনার পর মাইক্রোবাসটি দ্রুত পালিয়ে যায়। ঘটনার বিষয়ে নিহতের পরিবার অভিযোগ করলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা