ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সেক্টরবাসীর নিরাপত্তা ও শৃঙ্খলা বিবেচনায় ঝুঁকিপূর্ণ তার নিয়ে ১২ নং সেক্টরের মতবিনিময় সভা অনুষ্ঠিত


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ৩০-৮-২০২৫ দুপুর ১১:৪২

রাজধানীর উত্তরা ১২ নং সেক্টরে ঝুঁকিপূর্ণ ডিসলাইন ও ইন্টারনেট তার নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রাতে সেক্টরের ১৩ নং রোডে ডিসলাইন ও ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার কোম্পানির ঝুলে থাকা তারে জড়িয়ে এক মোটরসাইকেল আরোহী দুর্ঘটনায় পড়ে গুরুতর আহত হন এবং পরবর্তীতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার পর সেক্টরবাসীর নিরাপত্তা ও সড়কের শৃঙ্খলা বিবেচনায় উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

আজ শুক্রবার (৩০ আগস্ট ২০২৫) সন্ধ্যা ৭টায় ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন সোসাইটির সভাপতি শরীফ সান্টু। সভায় সেক্টরের বিভিন্ন স্থানে ঝুলে থাকা অপ্রয়োজনীয় তার, ছিড়ে পড়া কেবল ও অগোছালো সংযোগের কারণে সৃষ্ট ঝুঁকি দূর করার বিষয়ে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন সেক্টরের তালিকাভুক্ত ইন্টারনেট ও ডিসলাইন সার্ভিস প্রোভাইডার কোম্পানির প্রতিনিধিরা। এর মধ্যে ফাস্ট নেট বিডি, ঢাকা অনলাইন, ঢাকা ফাইবার লিংক লিমিটেড, উত্তরা অনলাইন বিডি, মাজেদা ইন্টারনেটসহ আরও অনেকে অংশ নেন।

সভায় প্রতিনিধিরা জানান, এই ধরনের সমস্যার সমাধানে আইএসপিএবি (ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) সক্রিয় ভূমিকা রাখে। উত্তরায় তাদের টিম রয়েছে, যারা অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেয়। এজন্য কোম্পানিগুলো থেকে নির্দিষ্ট ফি নিয়ে থাকে। 
। তারা আশাবাদ ব্যক্ত করেন যে, ওয়েলফেয়ার সোসাইটি আনুষ্ঠানিক অভিযোগ দিলে অচিরেই পুরো সেক্টর ঝুঁকিমুক্ত হবে।

এছাড়া সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন, অর্থ সম্পাদক কাজী মোঃ আবুল হাসান, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক ওবায়েদুর রহমানসহ সেক্টরের অনেক গণ্যমান্য ব্যক্তি।

সভায় সিদ্ধান্ত হয়, দ্রুত সময়ে সেক্টরের রাস্তায় ঝুলে থাকা ঝুঁকিপূর্ণ তার অপসারণ করা হবে এবং সেক্টরে একটি পরিচ্ছন্ন ও নিরাপদ ইন্টারনেট ও ডিসলাইন সেবা নিশ্চিত করা হবে।

এমএসএম / এমএসএম

দলিল লেখক ও সার্ভেয়ার নাছির উদ্দিন ভূইয়া প্রকাশ্যে গণ্যমান্য লোকজনের সামনেই ঢাকায় অবস্থানরত সাংবাদিককে মেরে ফেলার হুমকী দিলেন

রাজধানীর বাড্ডায় জমি দখল ও জীবননাশের হুমকি: বিএনপি নামধারী শাহিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ঢাকা উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে কারা, চলছে নানা হিসাব-নিকাশ

হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান

তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক

উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড

একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন

ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী

অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই

আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ

শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা

ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ

বিমান ভবনে সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা, কারণ নিয়ে ধোঁয়াশা