ইবিতে নিহত শিক্ষার্থী সাজিদকে শিবিরের সংবর্ধনা
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবির কর্তৃক ‘হাফেজে কুরআন সংবর্ধনা’ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ে হত্যাকাণ্ডের শিকার আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ-সহ মোট ৩২৭ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের গগন হরকরা গ্যালারিতে এটি অনুষ্ঠিত হয়।
জানা যায়, গত মে মাসে হাফেজে কুরআন সংবর্ধনার জন্য রেজিস্ট্রেশন সংগ্রহ করে শাখা ছাত্রশিবির। এতে বিভিন্ন বিভাগের ৩২৭ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করে। তার মধ্যে শ্বাসরোধে হত্যাকৃত আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহও ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠান ৩২৭ জন হাফেজে কুরআনকে ক্রেস্ট ও অর্থ-সহ কুরআন উপহার দেওয়া হয়।
শাখা ছাত্রশবিরের সভাপতি মাহমুদুল হাসান বলেন, ‘সাজিদ আব্দুল্লাহ কুরআনের হাফেজ ছিলেন। আজকে আমরা তাকে কাছে না পেয়ে ব্যথিত। তার উপহারগুলো পরিবারের নিকট পাঠিয়ে দিব। সেই সাথে দোয়া করি আল্লাহ যেন তাকে শাহাদাতের মর্যাদা দান করেন। মৃত্যুর ৪০ দিন পার হলেও এখনো তার হত্যাকারীদের খুঁজে বের করা হয়নি। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাই অতিদ্রুত তার হত্যাকারীদের চিহ্নিত করে শাস্তির আওতায় নিয়ে আসা হোক।’
প্রধান অতিথির বক্তব্যে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম বলেন, কুরআন পড়ার পরে কারো মাথার ভেতর যদি ঢুকে যে এটা পড়ে একটা চাকরি করে খাবো। তাহলে এটা হলো তাঁর জন্য কুফুরী। কোরআন শিখে যারা এটার প্রচার, প্রসার এবং মানুষের কাছে এর আহ্বানটুকু পৌঁছায় না তাদেরকে কিয়ামত দিন আল্লাহ তায়ালা অন্ধ করে উঠাবেন। নাস্তিকদের আগ্রাশনের কারণে এবং সাংস্কৃতির হিজোমনির কারণে তারা নিজেদের অস্তিত্বকে হারিয়ে নিজেকে হাফেজে কুরআন হিসেবে পরিচয় দিতে লজ্জাবোধ করে অনেকে আমরা দেখেছি।
যদি কেউ হাফেজে কোরআন হয় কেয়ামতের ময়দানে তার অনেক মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হবে তাকে মুকুট পরানো হবে । সে তেলাওয়াত করতে থাকবে যত দূর তেলাওয়াত করবে আল্লাহ তা'আলা জান্নাতে তাকে ততদুর স্থান বরাদ্দ দিবেন। আমাদের মত গায়েরে হাফেজদের জন্য তো এই সৌভাগ্য নাই আপনারা যারা হাফেজ হয়েছেন আল্লাহ তায়ালা আপনাদের এই সৌভাগ্যতা অর্জন করার সুযোগ দিয়েছেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম, ইবির সিন্ডিকেট সদস্য ড. আব্দুল মান্নান, আল-হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, অধ্যাপক ড. আকতার হোসেন এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আব্দুল বারী সহ অন্যরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
জোবায়ের-শিহাবের নেতৃত্বে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম গবি শাখায় নতুন কমিটি
অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি শিক্ষার্থীদের
কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমির তথ্য চেয়েছে মাউশি
প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পবিপ্রবিতে তিন দফা দাবিতে মানববন্ধন
৪ দফা দাবিতে ২ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ স্থগিত কুবি শিক্ষার্থীদের
অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ডিআইইউ'তে ফের ছাত্রলীগ কর্মী আটক: ডীন অফিসে মুচলেকা
বাঁচতে চান ক্যান্সারে আক্রান্ত সত্যব্রত, চান চিকিৎসায় সহায়তা
কুবি শিক্ষকের ১৩ বছরের ছেলে ২০ ঘণ্টা ধরে নিখোঁজ
ডিআইইউ'র ফার্মেসি ও আইন বিভাগ পেল অ্যাক্রেডিটেশন সনদ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত