শিবচরের এক্সপ্রেসওয়েতে চার বাসের সংঘর্ষে আহত অন্তত ২৫
মাদারীপুরের শিবচরের ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে চারটি যাত্রীবাহী বাসের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। শনিবার ( ৩০ আগষ্ট) সকাল ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এসময় বাসে থাকা যাত্রীদের মধ্যে কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল ৯ টার দিকে ফরিদপুর থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরের পাঁচ্চরে আসলে নিয়ন্ত্রণ হারায় চালক। এসময় বাসটি সড়কের ডিভাইডারের ওপরে উঠে যায়। সামনে থাকা অপর একটি বাসকে ধাক্কা দিলে পেছনের আরও দুটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ২৫ জন যাত্রী আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে যাত্রীদের ভোগান্তি বেড়ে যায়।
শিবচর হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জানান, দুর্ঘটনাকবলিত বাসগুলো দ্রুত সরিয়ে নেওয়া হয়েছে এবং যান চলাচল এখন স্বাভাবিক। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ