ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

খালিয়াজুরী–উচিৎপুর নৌপথে লাগামহীন ভাড়ায় অতিষ্ঠ যাত্রীরা


মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী photo মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী
প্রকাশিত: ৩০-৮-২০২৫ দুপুর ১:৩৭

নেত্রকোনার খালিয়াজুরী-উচিৎপুর নৌপথে যাত্রীদের কাছ থেকে মাত্রাতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে ট্রলার মালিকদের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, ২০ কিলোমিটারের এই পথে জনপ্রতি গুনতে হচ্ছে ১৮০ টাকা, যা সরকারি নির্ধারিত ভাড়ার প্রায় তিন গুণ।
ভুক্তভোগীরা জানান, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ২০২২ সালে জারি করা এক প্রজ্ঞাপনে প্রতি কিলোমিটারের ভাড়া নির্ধারণ করে ২ টাকা ৮৫ পয়সা। সে হিসাবে, খালিয়াজুরী-উচিৎপুর রুটে ভাড়া হওয়া উচিত ৫৭ টাকার মতো। অথচ আদায় করা হচ্ছে ১৮০ টাকা!
বর্ষা মৌসুমে (জ্যৈষ্ঠ থেকে কার্তিক পর্যন্ত) ট্রলারই এখানকার একমাত্র যাতায়াতের মাধ্যম। ভিন্ন কোনো বিকল্প না থাকায় স্থানীয়রা বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া গুনছেন।

এই নৌপথে নিয়মিত চলাচলকারী কয়েকটি ট্রলার দুই ধাপে যাত্রীদের কাছ থেকে ভাড়া আদায় করছে। খালিয়াজুরী থেকে বোয়ালি পর্যন্ত ১০০ টাকা এবং বোয়ালি থেকে উচিৎপুর ৮০ টাকা।

একজন ট্রলার মালিক শামছু বলেন, যাত্রী কম, আর ঘাটে টোল বেশি দিতে হয় তাই ভাড়া বাড়াতে হয়।
অন্যদিকে, উচিৎপুর ট্রলার ঘাট ইজারাদার মেহেদী হাসান শফিক দাবি করেন, আমরা ন্যায্য হারে টোল নিই, বরং ট্রলার মালিকরাই বাড়তি ভাড়া তুলে আমাদের ওপর দোষ চাপায়।

এ বিষয়ে খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এম এ কাদের বলেন, নৌপথে ট্রলার ভাড়া সংক্রান্ত নির্দিষ্ট কোনো আইন আছে কি না, তা জানা নেই। তবে এত বেশি ভাড়া গ্রহণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

এমএসএম / এমএসএম

নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন

খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক

টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক

তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত

পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার

সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি

দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী

কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত