চন্দনাইশে জশনে জুলুছ ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে স্বাগত মিছিল ও মাহফিল অনুষ্ঠিত
চট্টগ্রামের চন্দনাইশে ১২ই রবিউল আউয়াল উপলক্ষে আল্লাহর প্রিয় হাবীব নূরনবীর আগমন উপলক্ষ্যে পবিত্র জশনে জুলুছ ঈদে মিলাদুন্নবী (দ.) অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ আগষ্ট (শনিবার) সকালে চন্দনাইশ শাহ আমিনুল্লাহ জুলুস কমিটির উদ্যোগে হযরত শাহ্ আমিনুল্লাহ মাজার প্রাঙ্গন থেকে স্বাগত মিছিল শুরু করে চন্দনাইশ চত্বর,মিজ্জির দোকান হয়ে গাছবাড়িয়া কলেজ গেইট,খাঁনহাট বাজার হয়ে পুনরায় মাজার প্রাঙ্গনে এসে শেষ হয়। পরে ঈদ-এ-মিলাদুন্নবী (দ:) উপলক্ষে আলহাজ্ব জাহাঙ্গীর মোহাম্মদ আবদুর রহমান এর সভাপতিত্বে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে স্বাগত বক্তব্য রাখেন জুলুস কমিটির আহবায়ক আলহাজ্ব মাওলানা মোহাম্মদ সৈয়দুল হক। এতে প্রধান বক্তা হিসেবে তকরির করেন মিশর আল আজাহার বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি সৈয়দ হাছান আল আজাহারী।প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোহাম্মদ আবুল হাশেম আল কাদেরী। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ বেলাল উদ্দিন চৌধুরী। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সাবেক ভাইচ চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী,মাওলানা আবুল কাশেম আনছারী,মাওলানা আবুল কাশেম নুরী,মাওলানা মোহাম্মদ মনিরুল হক,মাওলানা মোহাম্মদ আবু ইউচুপ নূরীসহ জুলুস কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা