ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

কর্তৃত্ববাদী শক্তির সহযোগীদের রক্ষার জন্য নুরের উপর পরিকল্পিত হামলা- ইউটিএল


তরিকুল ইসলাম, জবি photo তরিকুল ইসলাম, জবি
প্রকাশিত: ৩০-৮-২০২৫ দুপুর ২:৩৬

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ অনেক নেতাকর্মীর ওপর নৃশংস হামলার ঘটনায় নিন্দা জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)।  শনিবার (৩০ আগস্ট) ইউটিএল এর প্রচার টিমের সদস্য ড. মুহাম্মদ শামসুজ্জামান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা জানায় সংগঠনটি। বিবৃতিতে বলা হয়, নুরুল হক নুরের উপর আইনশৃঙ্খলা বাহিনীর অংশগ্রহণে এ ধরনের হামলা শুধু একটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের লক্ষ্য করে নয়; বরং এটি দেশের গণতান্ত্রিক আন্দোলন, মত প্রকাশের অধিকার এবং জুলাই গণঅভ্যুত্থানের চেতনার ওপর আঘাত। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং দীর্ঘদিনের কর্তৃত্ববাদী শক্তির সহযোগীদের রক্ষার জন্য পরিকল্পিত হামলা। আওয়ামী ফ্যাসিবাদী শাসনের সময় যে গুম, খুন, নির্যাতন, ভোটাধিকার হরণের সংস্কৃতি চালু হয়েছিল, সেই ধারাবাহিকতায় এই আক্রমণ বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য অশনিসংকেত। এ হামলায় প্রকৃত দোষীদের বিচারের দাবি জানিয়ে বিবৃতিতে আরও বলা হয়, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হামলাকারী ও দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একইসাথে আহতদের যথাযথ চিকিৎসা ও ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে এবং শান্তিপূর্ণ সমাবেশের সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে হবে।

এমএসএম / এমএসএম

সাতক্ষীরা জেলা শিক্ষার্থী সংগঠনের নবীনবরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা-২০২৬ অনুষ্ঠিত

গকসুর ক্যান্টিন বিষয়ক সম্পাদকের বিরুদ্ধে ক্যান্টিন মালিকের চাঁদাবাজির অভিযোগ

‎দাবি আদায় না হলে অনশন, সিন্ডিকেটের দিনেও আন্দোলনে শিক্ষার্থীরা

নাম ও অনুষদ পরিবর্তনের দাবিতে ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে তালা, অবরুদ্ধ শিক্ষক

চুয়েটে চোখ বেঁধে মিছিল, সাবেক ভিসিকে পুনর্বহালের দাবি

পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

"কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে ওয়ানস্টপ সার্ভিস চালু করা হবে"—পবিপ্রবি উপাচার্য

শিক্ষককে হেনস্তার অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

কুবিতে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দুই তদন্ত কমিটি

গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব জলাতঙ্ক দিবসে বিনামূল্যে রেবিস টিকাদান কর্মসূচি

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন শেকৃবির মঞ্জুরুল ইসলাম পাভেল

পবিপ্রবিতে বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৬ পালিত