ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

কুড়িগ্রামের কচাকাটায় পুকুরে মিললো বৃদ্ধের মরদেহ


মজিবর রহমান, নাগেশ্বরী photo মজিবর রহমান, নাগেশ্বরী
প্রকাশিত: ৩০-৮-২০২৫ দুপুর ২:৪৩

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটার শিংগীমারীতে বাড়ির পাশের একটি পুকুর থেকে শতবর্ষী এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শতবর্ষী ওই বৃদ্ধের নাম বছির উদ্দিন। 

শনিবার (৩০ আগস্ট) সকালে উপজেলার কচাকাটা থানার শিঙ্গিমারী এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের প্রথম পক্ষের সন্তানদের দাবী বৃদ্ধকে পানিতে ফেলে দ্বিতীয় পক্ষের সন্তানরা হত্যা করেছে। তবে দ্বিতীয় পক্ষের সন্তানদের দাবী পুকুরে গরুকে গোসল করাতে গিয়ে তিনি পানিতে পড়ে মারা যান। 

চলতি বছরের ফেব্রুয়ারী মাসে ওই বৃদ্ধের ২.১১ একর জমি দ্বিতীয় পক্ষের দুই সন্তান লিখে নেয়। এ নিয়ে দুই পক্ষের সন্তানদের মাঝে দ্বন্ধ চলছিলো। ওই বৃদ্ধ দ্বিতীয় পক্ষের বাড়িতে থাকতেন।

কচাকাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুড়িগ্রামে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।  তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার