ঢাকা বুধবার, ১ জুলাই, ২০২৬

ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০-৮-২০২৫ দুপুর ৩:৫৯

ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন গণঅধিকার পরিষদের কুমিল্লার নেতাকর্মীরা।

শনিবার (৩০ আগস্ট) দুপুরে মহাসড়কের কুমিল্লার কোটবাড়ি বিশ্বরোড অংশ অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এতে মহাসড়কের উভয় লেনে অন্তত ৫ কিলোমিটার পর্যন্ত যানজটের সৃষ্টি হয়।

বিক্ষোভে অংশ নেওয়া নেতাকর্মীরা নানা স্লোগান দেন। তারা ‘যে পথে গেছে আপা’, ‘সেই পথে যাবে জাপা’, ‘নুরের ওপর হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘দাবি এখন একটাই, জাপা নিষিদ্ধ চাই’ ইত্যাদি স্লোগান দেন।

দুপুর সাড়ে ১২টায় শুরু হওয়া অবরোধ কর্মসূচি দুপুর ১টা পর্যন্ত চলে। এরপর অবরোধ তুলে নিলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

ময়নামতি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার বলেন, অবরোধের খবরে ঘটনাস্থলে পুলিশ অবস্থান নেয়। কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই মহাসড়ক ত্যাগ করেন অবরোধকারীরা। এখন মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এমএসএম / এমএসএম

তারাগঞ্জে একই দিনে মাদকবিরোধী জোরালো অভিযান

জেলা ট্রেজারি পরিদর্শন ও ভেরিফিকেশন কার্যক্রম পরিচালনা করলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহার

চট্টগ্রাম বন একাডেমির পরিচালক আমিনুল ইসলামের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ

ভূরুঙ্গামারীতে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নাচোলে ১৭১তম ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত

উলিপুরে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ

৭০ কোটি টাকার বাজেট ঘোষণা টুঙ্গিপাড়া পৌরসভার

সুনামগঞ্জে সিয়ামের চুরি হওয়া সিএনজি ১ মাসেও উদ্ধার হয়নি, পরিবারে হতাশা

বোদা পৌরসভার ৮১ কোটি টাকার বাজেট ঘোষণা

পাঁচবিবিতে মাদক নির্মূলে পুলিশের জিরো টলারেন্স নীতি

রাজশাহীতে ‘Run for Padma’র সংবাদ সম্মেলন

কুড়িগ্রামে ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের ওপর হামলার অভিযোগ

বিলাইছড়ি উপজেলায় নবাগত ইউএনও'র যোগদান