ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ মিছিল
নড়াইলে ডাকসুর সাবেক ভিপি এবং গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নূরুল হক নূরের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) দুপুর ১২টার দিকে জেলা গণঅধিকার পরিষদের উদ্যোগে প্রেসক্লাব চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
পরে প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ইমাম হোসেন সেলিম এবং সঞ্চালনা করেন জেলা সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মিলন। সমাবেশে বক্তব্য রাখেন জেলা সাংগঠনিক সম্পাদক টিপু শেখ, লোহাগড়া উপজেলা সভাপতি নজরুল ইসলাম, যুব অধিকার পরিষদের সভাপতি ফয়জুল্লাহ ও সাধারণ সম্পাদক তাহাজ্বত খান, শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মনিরুল মোল্যা এবং ছাত্র অধিকার পরিষদের জেলা সভাপতি আনিসুজ্জামান সোহাগ।
বক্তারা নুরুল হক নূরের ওপর ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা অভিযোগ করেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তাদের মিত্ররা ভিন্নমতের রাজনীতি দমন করতে ধারাবাহিকভাবে হামলার আশ্রয় নিচ্ছে। তারই অংশ হিসেবে ভিপি নূরের ওপর এ বর্বরোচিত হামলা চালানো হয়েছে বলে দাবি করেন নেতৃবৃন্দ। বক্তারা আরও বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। অন্যথায় গণঅধিকার পরিষদ জনগণের ন্যায়সঙ্গত অধিকার আদায়ে আন্দোলন চালিয়ে যাবে।
এমএসএম / এমএসএম
তারাগঞ্জে একই দিনে মাদকবিরোধী জোরালো অভিযান
জেলা ট্রেজারি পরিদর্শন ও ভেরিফিকেশন কার্যক্রম পরিচালনা করলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহার
চট্টগ্রাম বন একাডেমির পরিচালক আমিনুল ইসলামের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ
ভূরুঙ্গামারীতে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
নাচোলে ১৭১তম ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত
উলিপুরে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ
৭০ কোটি টাকার বাজেট ঘোষণা টুঙ্গিপাড়া পৌরসভার
সুনামগঞ্জে সিয়ামের চুরি হওয়া সিএনজি ১ মাসেও উদ্ধার হয়নি, পরিবারে হতাশা
বোদা পৌরসভার ৮১ কোটি টাকার বাজেট ঘোষণা
পাঁচবিবিতে মাদক নির্মূলে পুলিশের জিরো টলারেন্স নীতি
রাজশাহীতে ‘Run for Padma’র সংবাদ সম্মেলন
কুড়িগ্রামে ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের ওপর হামলার অভিযোগ