বাঁশখালীর শেখেরখীলে মহিলা দলের কর্মী সম্মেলন
চট্টগ্রামের বাঁশখালীর শেখেরখীল ইউনিয়ন মহিলা দলের উদ্যোগে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে অনুষ্ঠিত এই কর্মী সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন বক্তারা।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন উপজেলা মহিলা দল সভাপতি ও দক্ষিণ জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক সারাবান তাহুরা ফেরদৌসী কলি, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শেখেরখীল ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক শেখ ফজলুল কবির চৌধুরী মেহেদী।
শেখেরখীল ইউনিয়ন মহিলা দল সাংগঠনিক সম্পাদক ইয়াসমিন আকতারের সভাপতিত্বে সম্মেলনে আরো বক্তব্য রাখেন পুৃঁইছড়ী বিএনপির সাবেক আহ্বায়ক মোহাম্মদ আব্দুস ছবুর, ছনুয়া বিএনপির সাবেক আহ্বায়ক বোরহান উদ্দীন চৌধুরী মিজান, শীলকূপ বিএনপির সাবেক আহ্বায়ক ডা. ইউনুছ, চাম্বল বিএনপির সাবেক আহ্বায়ক মাওলানা জাকেরিয়া বিন হাবিব, গণ্ডামারা ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক ফরিদুল আলম রানা, শেখেরখীল বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল খালেক, যুগ্ম আহ্বায়ক আব্দুল হান্নান প্রমূখ।
এসময় আরও উপস্থিত ছিলেন,মহিলা দলের ইয়াসমিন আক্তার, নারগিছ আক্তার, হাবছা বেগম, সানা বেগম, সেতু আক্তার, কাওছার বেগম, আইসা বেগম, পারভিন আক্তার, কহিনুর আক্তার, জুলেকা বেগম, কাসেফা বেগম, ফেরদৌসি সোলতানা, সরকারি আলাওল কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. সরওয়ার কামাল রিজভী, শেখেরখীল ইউনিয়ন ছাত্রদল সভাপতি প্রার্থী মো: মাইমুনুর রশিদ ইমনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এমএসএম / এমএসএম
লোহাগাড়ায় ইউএনওর বাংলোয় ডেকে সাংবাদিককে নির্যাতন, থানায় এজাহার
লোগাংয়ে এম এন লারমা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
রৌমারীতে ফাঁসিতে ঝুলে এক নারীর আত্মহত্যা
লাকসামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন
আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে
মোরেলগঞ্জে আইডিয়াল জেনারেল হাসপাতালের উদ্বোধন: ৬ নভেম্বর থেকে পূর্ণাঙ্গ সেবা চালু
মনোহরদীতে এ্যাব মহাসচিবের উদ্যোগে নদীতে মাছের পোনা অবমুক্ত
গাজীপুরে জোড়া খুনের আসামি বরিশালে গ্রেপ্তার
রাজারহাটের ইউএনওর ছুটি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: সাংবাদিক ও সচেতন মহলে তীব্র সমালোচনা
যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা পালিয়ে গেল বাড়ির লোকজন
নেত্রকোণার কেন্দুয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতা ও শিশুপুত্র নিহত
রাজশাহীতে উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রগতিশীল সংস্কৃতির শক্তিতে বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়