নাচোলে ভাইস চেয়ারম্যান উপনির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। সোমবার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টায় প্রতিদ্বন্দ্বী ৫ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেন জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার। প্রতীক পেয়েই প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে কর্মী-সমর্থকদের নিয়ে প্রচারণায় নামে পড়েছেন।
নাচোল উপজেলা নির্বাচন ও সহকারী রিটার্নিং অফিসার আব্দুস সামাদ জানান, স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান বাবু (চশমা), আশারাফুল ইসলাম (টিউবয়েল), হারুন অর রশিদ (মাইক), হেলাল উদ্দিন লিটন (তালা) ও মোসাদ্দেক হোসেন জুয়েল (টিয়া পাখি) পেয়েছেন।
তিনি আরো জানান, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নাচোল পৌর নির্বাচনে তৎকালীন ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাবু ২ ফেব্রুয়ারি স্বেচ্ছায় পদত্যাগ করে মেয়র পদে অংশগ্রহণ করায় পদটি শূন্য হয়। আগামী ৭ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নাচোল উপজেলায় মোট ভোটার ১ লাখ ১৪ হাজার ৬৬৮। এরমধ্যে পুরুষ ভোটার ৫৭ হাজার ৬২৭ এবং নারী ভোটার ৫৭ হাজার ৪১ জন। ভোটকেন্দ্র ৫৫টি, ভোটকক্ষ ২৯৯, অস্থায়ী ভোটকক্ষের সংখ্যা ২৭টি।
এমএসএম / জামান
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন