হারাবতী নদীতে মাছ ধরার উৎসব : ক্ষেতলালে মিলনমেলায় শতশত মানুষ
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার হারাবতী নদীতে নেমেছে এক অনন্য উৎসবের আমেজ। ভোর থেকে শতশত মানুষ দলবেঁধে মাছ ধরতে নেমেছেন নদীতে। নারী-পুরুষ, শিশু-বৃদ্ধ সকলে মিলে জাল, খাঁচা, ছিপ কিংবা দেশীয় ফাঁদ নিয়ে নেমেছেন মাছ ধরার আনন্দযাত্রায়।
ক্ষেতলাল উপজেলার বড়তারা ইউনিয়নের রোয়াইড় গ্রামের নদীপাড় জুড়ে যেন সৃষ্টি হয়েছে গ্রামীণ উৎসবের দৃশ্যপট। মুহূর্তের মধ্যেই ধরা পড়ছে বোয়াল, শিং, টেংরা, কই, শোল ও পুঁটি মাছ। দৃশ্যটি দেখে মনে হয়েছে এটি আর শুধু মাছ ধরা নয়, বরং এক প্রাণের মিলনমেলা।মাছ ধরতে আসা কুসুমসাড়া গ্রামের ফজলুর রহমান বলেন, প্রতি বছর বর্ষার সময় আমরা এই দিনটার অপেক্ষায় থাকি। সবাই মিলে নদীতে নামা মানে একসাথে আনন্দ আর উৎসব।
সাতার গ্রামের মো. নাইম বলেন, আজ আমরা নদীতে বোয়াল পেয়েছি,কানছ( শিং)-মাগুর পেয়েছি, মনে হয় যেন ঈদের আনন্দ উপভোগ করছি।
যুবকদের সাথে মাছ ধরতে আসা বৃদ্ধ মো.মুকুল বলেন, প্রতিবছর হারাবতী নদীর মাছ ধরা উৎসব খুব জমে। আমি চেংড়া পেংড়াদের ( শিশু-শিশোর) সাথে মাছ ধরছি অনেক ভালো লাগছে। আমি যুয়ান( যুবক) হয়ে গেছি আজ।
স্থানীয়দের ভাষ্য, এ সময়টাতে দূর-দূরান্ত থেকেও মানুষ ভিড় করেন হারাবতী নদীতে। একসাথে মাছ ধরা আর সেই আনন্দ ভাগাভাগি করার মধ্য দিয়ে তৈরি হয় পারস্পরিক সম্প্রীতি ও সামাজিক বন্ধন।
প্রতি বছর বর্ষার মৌসুমে হারাবতী নদী হয়ে ওঠে গ্রামীণ জনপদের মিলনক্ষেত্র। নদীতে নামা মানুষের হাসি-আনন্দ, ঢেউয়ের সাথে মিশে যেন রঙিন করে তোলে গোটা পরিবেশ।
এই আয়োজন শুধু মাছ ধরা নয় বরং আনন্দ, একাত্মতা আর মিলেমিশে থাকার চিরন্তন বার্তাই বহন করছে।
এমএসএম / এমএসএম
সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমান জাতিকে ‘বাংলাদেশী’ জাতীয়তাবাদী পরিচয় দিয়েছিলেন: গৌরনদীতে জহির উদ্দিন স্বপন
বিলাইছড়ি উপজেলা কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন
নড়াইলে এক পা হারানো প্রতিবন্ধীর পৈতৃক জমি দখলচেষ্টা ও গাছ কাটার অভিযোগ
সান্তাহারে ভক্তিবেদান্ত গীতা নিকেতনের বর্ষপূর্তি উৎসব পালন
ধামইরহাট-পত্নীতলায় কোন চাঁদাবাজি চলবেনা চাঁদা চাইলেই বেধে রাখবেনঃ এনামুল হক এম.পি
১৯ নভেম্বর থেকে ঢাকা-পাবনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চলাচল শুরু
কানাইঘাটে বিজিবির অভিযানে ১৫ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ
ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাউফলকে উন্নয়নের দিকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি
টেকনাফে মানব পাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার ৫৬ জিম্মি থানায় হস্তান্তর
চিকিৎসাসেবার নতুন ঠিকানা: গোবিন্দগঞ্জে ডেলটা ডায়াগনস্টিকের শুভযাত্রা
নোবিপ্রবিতে অ্যালামনাই-স্টুডেন্ট ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
রায়গঞ্জে ‘সেচের নামে ধান আদায় বন্ধে’ পাম্প মালিক-অপারেটরদের নিয়ে সভা