ঢাকা রবিবার, ৯ আগস্ট, ২০২৬

তিতাসে আওয়ামী লীগ নেতা ওসমান গনির বিরুদ্ধে ত্রাসের রাজত্ব কায়েমের অভিযোগ


শরিফুল ইসলাম, দাউদকান্দি photo শরিফুল ইসলাম, দাউদকান্দি
প্রকাশিত: ৩১-৮-২০২৫ দুপুর ২:৬

কুমিল্লার তিতাস উপজেলার নারান্দিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা ওসমান গনি এবং তার সহযোগীদের বিরুদ্ধে স্থানীয় নয়াকান্দি-দুঃখিয়ারকান্দি গ্রামের সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করার অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, গত বছরের ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরেও তার সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ হয়নি। বরং রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি ভোল পাল্টে বিএনপির নাম ভাঙিয়ে পুনরায় প্রভাব বিস্তার করছেন। স্থানীয়রা জানান, আওয়ামী লীগ পতনের পর ওসমান গনি তার ব্যক্তিগত অফিসে বিএনপি নেতাদের ছবি টানিয়ে ছোট ভাই সাদ্দামকে নিয়ে আবারও তার ক্ষমতা প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন।

২০২২ সালে আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচিত হওয়ার পর থেকেই ওসমান গনি বিভিন্ন গ্রামে মাদক ব্যবসা, জুয়া, চাঁদাবাজি এবং বিচার-বাণিজ্যের মাধ্যমে আধিপত্য বিস্তার করে আসছেন বলে অভিযোগ রয়েছে। গত ১৭ই জুন তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্যানেল চেয়ারম্যান নিয়ে হাতাহাতির ঘটনায় তাকে থানায় নেওয়া হলেও স্থানীয় বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান সাদেক হোসেনের হস্তক্ষেপে তিনি ছাড়া পান বলে অভিযোগ আছে।

১১ই আগস্ট দুঃখিয়ারকান্দি ঈদগাহ মাঠে মাদক-সন্ত্রাস বিরোধী সভায় স্থানীয়রা তাকে সন্ত্রাসী চক্রের মূল হোতা হিসেবে অভিযুক্ত করলে ওসমান ক্ষিপ্ত হয়ে ভাড়াটে সন্ত্রাসী দিয়ে গ্রামে হামলা চালান। হামলার শিকার রুজিনা আক্তার জানান, সভা হওয়ার পরদিন সকালে তার বাড়িতে ঢুকে তাকে ও তার ছোট বোনকে মারধর করা হয়। একইভাবে লাকী আক্তার জানান, তার ছেলের সাথে ঝগড়ার জেরে তাদের বাড়ি ভাঙচুর করা হয় এবং ভয়ে তিনি তার সন্তান নিয়ে ঢাকায় চলে যেতে বাধ্য হন।

তিতাস থানা সূত্রে জানা যায়, মাদক, চুরি-ছিনতাই, নারী নির্যাতন, চাঁদাবাজি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য ওসমান গনির বিরুদ্ধে ৭টি এবং তার ভাই সাদ্দামের বিরুদ্ধে ৮টি মামলা রয়েছে। তবে অভিযুক্ত ইউপি সদস্য ওসমান গনি তার বিরুদ্ধে আনা সব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।

এমএসএম / এমএসএম

সবজিতে স্বস্তি, ডিমে অস্বস্তি

আর কোন প্রতিষ্ঠান বাজার-ঘাট নদীগর্ভে বিলীন হতে দেয়া হবে না-পানি সম্পদ প্রতিমন্ত্রী

কুমিল্লার দাউদকান্দিতে মোহনা টিভির অফিসে লুট

বাংলাদেশিকে বিএসএফ ধরে নেওয়ার জেরে ভারতীয় নাগরিককে ধরে আনলেন স্থানীয়রা

শ্যামনগর বিরোধপূর্ণ জায়গায় ঘর বাঁধাকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত ৫

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় পথচারীসহ নিহত-২

মুঠো ভালোবাসা শীর্ষক মানবিক অনুষ্ঠানের আয়োজন করেছে নান্দনিক চট্টলা

মাছ ধরতে গিয়ে নোনাখালে ডুবে বৃদ্ধের মৃত্যু

কুড়িগ্রামে রূপালী লইফ ইনসিওরেন্স এর সার্ভিসিং সেল উদ্বোধন

হাটহাজারীতে প্রবীণ শিক্ষক রতন চন্দ্র ব্যানার্জীর শ্রাদ্ধানুষ্ঠান ও অনাথ সেবা

হাটহাজারীর উন্নয়নে ৭ দফা কর্মসূচী বাস্তবায়নের দাবী

নেত্রকোণার বড় বাজারে ভয়াবহ আগ্নিকান্ড প্রায় ৬ কোটি টাকার সম্পদ পুড়ে ছাঁই

অল্প কিছুদিনের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী