ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

লোহাগড়ায় অপহরণের নাটক

শিশুকে ট্যাবলেট খাইয়ে অচেতন, পুলিশের অভিযানে অক্ষত উদ্ধার


পিকুল আলম, লোহাগড়া  photo পিকুল আলম, লোহাগড়া
প্রকাশিত: ৩১-৮-২০২৫ দুপুর ৩:১১

নড়াইলের লোহাগড়ায় প্রবাসীর শিশু সন্তানকে ট্যাবলেট খাইয়ে অচেতন করে অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনায় এক নারীসহ চারজনকে আটক করেছে পুলিশ। এ সময় অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে আট বছর বয়সী শিশু আব্দুল্লাহ মেজবাকে। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার কোটাকোল ইউনিয়নের ঘাঘা গ্রামের প্রবাসী সালাউদ্দিন মৃধার ছেলে আব্দুল্লাহ মেজবা গত শনিবার (৩০ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে স্থানীয় দোকানী উজ্জ্বল শেখের দোকানে যায়। সেখানে উজ্জ্বল শেখ শিশুটিকে দুটি 'হিস্টাসিন' ট্যাবলেট খাইয়ে অচেতন করে ফেলে। পরে পূর্বপরিকল্পনা অনুযায়ী তাকে অপহরণ করে মুক্তিপণ দাবি করার চেষ্টা করে। অপহরণের পর শিশুটিকে শহরের রামপুর এলাকার নিরিবিলি পিকনিক স্পটের একটি কক্ষে লুকিয়ে রাখা হয়। ভুক্তভোগী পরিবারকে বিভ্রান্ত করতে অপহরণকারীরা থানায় অভিযোগ করার পরামর্শও দেয়। তবে তাদের কথাবার্তায় অসংগতি ধরা পড়ায় পুলিশের সন্দেহ হয় এবং তদন্তে নামে পুলিশ। রবিবার (৩১ আগস্ট) ভোরে পুলিশের তৎপরতায় নিরিবিলি পিকনিক স্পট থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় শিশু মেজবাকে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক নারীসহ চারজনকে আটক করা হয়। আটকরা হলেন—ঘাঘা গ্রামের দোকানী উজ্জ্বল শেখ (৩৬), বাবুল লস্করের স্ত্রী রোজিনা বেগম (৩৫), তার ছেলে সাকিব লস্কর (১৭) এবং পার্শ্ববর্তী যোগিয়া গ্রামের ভ্যানচালক জান্নাতুল (১৮)। এ বিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, শিশু অপহরণের ঘটনায় ভোর থেকে অভিযান চালিয়ে অক্ষত অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়েছে। আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপহরণের কথা স্বীকার করেছে। থানায় মামলা হয়েছে এবং তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এমএসএম / এমএসএম

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ

দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’

ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন

ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু

হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

ধুনটে হামলা-ভাঙচুর ও লুটপাটের মামলায় চার আসামি গ্রেপ্তার

এই দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি জাতিগোষ্ঠী নিরাপদ-চট্রগ্রাম জেলা প্রশাসক

ভূরুঙ্গামারী উপজেলা ডাকবাংলোয় অবহেলায় পড়ে আছে গাছ, নিলাম না হওয়ায় নষ্ট হচ্ছে কাঠ ,রাজস্ব হারাচ্ছে সরকার

ধামরাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু, সুপারভাইজার ও জরিপকারীদের মাঝে ট্যাব বিতরণ

অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে রাসিক প্রশাসক রিটন

কালিয়ায় ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষক-অভিভাবক