ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

গাইবান্ধায় বিএনপির দুই গ্রুপে ধাওয়া–পাল্টাধাওয়া, পুলিশ ও সাংবাদিকসহ আহত ৫


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ৩১-৮-২০২৫ দুপুর ৪:৩৩

‎গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ৯ নম্বর বনগ্রাম ইউনিয়নে বিএনপির ওয়ার্ড কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া–পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ, এক সাংবাদিকসহ অন্তত পাঁচজন আহত হন।

‎স্থানীয় সূত্রে জানা যায়, ওয়ার্ড কমিটি কাউন্সিল ছাড়া ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরদের পুনর্বাসন করে ‘পকেট কমিটি’ গঠনের পায়তারা চালাচ্ছে জেলা বিএনপি—এমন অভিযোগে আজ ৩১ আগষ্ট রবিবার দুপুরে বনগ্রাম ইউনিয়ন বিএনপির ত্যাগী ও তৃণমূল নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন। সমাবেশে গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ডা. মইনুল হাসান সাদিকের অপসারণের দাবিও জানানো হয়।

‎প্রতিবাদ সমাবেশ চলাকালে জেলা সভাপতির অনুগত আরেকটি গ্রুপ সেখানে উপস্থিত হলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে ধাওয়া–পাল্টাধাওয়া শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে। এতে পাঁচজন আহত হন।

‎আহতদের মধ্যে পুলিশ ও সাংবাদিকও রয়েছেন। তবে তাঁদের অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানা গেছে।

‎গাইবান্ধা সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দীন খন্দকার জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এমএসএম / এমএসএম

গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর

রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার

কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই

শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম

অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার

শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল

পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ

উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন

মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন

চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন

বাঘায় শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬

লৎসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা