ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে ডিসির অবহেলায় বঞ্চিত জুলাইযোদ্ধাদের প্রতিবাদ


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ১-৯-২০২৫ দুপুর ১২:৩৯

এআইএস ও গেজেটে প্রকৃত আহতদের তালিকায় অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে জেলা প্রশাসকের অবহেলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। রবিবার (৩১ আগস্ট) দুপুরে জেলা শহরের পাঠাগার চত্বরে "জুলাইযোদ্ধা ও শহীদ পরিবার" ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এর আগে তালিকা থেকে বঞ্চিত জুলাইযোদ্ধারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। পরে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এসে তারা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন। প্রতিবাদী বক্তারা অভিযোগ করে বলেন, শরীরে বুলেটের ক্ষতচিহ্ন থাকা সত্ত্বেও শুধুমাত্র জেলা প্রশাসকের অবহেলার কারণে প্রকৃত আহত যোদ্ধাদের অনেকেই তালিকা থেকে বাদ পড়েছেন। অথচ জুলাই-আগস্ট আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত না থাকা অনেককেই অন্তর্ভুক্ত করা হয়েছে। তাদের অভিযোগ, জেলা প্রশাসকের আশেপাশে কয়েকজন সুবিধাভোগী সবসময় জায়গা করে নেন; অথচ প্রকৃত আন্দোলনকারীদের ডাকা হয় না।

বক্তারা আরও জানান, গেলো কিছুদিন আগে জুলাইযোদ্ধাদের একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেখানে সরকারি বরাদ্দ ছিল ৬ লাখ টাকা। তারা দাবি করেন, সেই অর্থ যথাযথভাবে ব্যবহার হয়নি, এর সঠিক হিসাব জনগণের সামনে প্রকাশ করতে হবে। আন্দোলনকারীরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, প্রকৃত জুলাইযোদ্ধাদের যথাযথ মূল্যায়ন না হলে তারা আরও কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবেন।
এ বিষয়ে জেলা প্রশাসক ইশরাত ফারজানা জানান, প্রকৃত আহতদের কাগজপত্র জমা দিলে তা যাচাই-বাছাই করে গেজেটভুক্ত করার পদক্ষেপ নেওয়া হবে। একইসাথে বরাদ্দকৃত অর্থের খরচের ক্ষেত্রেও সচ্ছতা বজায় রাখা হয়েছে বলে দাবি করেন তিনি।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার