ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

নাগেশ্বরীতে সেনাবাহিনীর নাম ভাঙিয়ে চাঁদা দাবি, প্রতারক পালোয়ান আট


মজিবর রহমান, নাগেশ্বরী photo মজিবর রহমান, নাগেশ্বরী
প্রকাশিত: ১-৯-২০২৫ দুপুর ১২:৫৮

 নাগেশ্বরীতে সেনাবাহিনীর নাম ভাঙিয়ে চাঁদাবাজি করার অভিযোগে আমিনুল ইসলাম পালোয়ান (৬০) কে আটক করেছে সেনাবাহিনী।আমিনুল ইসলাম উপজেলার বোডের হাট এলাকার বাসিন্দা।
 
রবিবার ৩১ আগস্ট বিকেলে তাকে গ্রেফতার করে সেনাবাহিনী। সেনা বাহিনী জানায়, গত ৪ই জুন “ইন এইড টু দি সিভিল পাওয়ার” এর আওতায় আটককৃত প্রতারক মোঃ আমিনুল ইসলাম পালোয়ানের তথ্যের ভিত্তিতে কুড়িগ্রাম সেনা ক্যাম্প হতে ৬৬ পদাতিক ডিভিশনের ৭২ পদাতিক ব্রিগেড এর অধীনস্থ ২২ বীরের একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। মেজর মোঃ শাহরিয়ার আহাদের নেতৃত্বে পরিচালিত অভিযানে সন্তোষ পুর স্থানীয় বাজার থেকে অবৈধভাবে মজুদকৃত ২০০ বস্তা ভিজিএফ এর চাল উদ্ধার করা হয়। এ ঘটনায় যৌথ বাহিনীর পক্ষ থেকে প্রশাসন বাদী হয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করে।উক্ত  মামলা থেকে অব্যহতি দেয়ার আশ্বাস দিয়ে অভিযুক্তদের কাছে সেনাবাহিনীর নাম ব্যবহার করে নগদ এক লক্ষ টাকা দাবি করেন।(প্রমান স্বরুপ অডি ক্লিপ সংরক্ষিত আছে। এ প্রেক্ষিতে আমিনুল ইসলামকে কুড়িগ্রাম সেনা  ক্যাম্পে আসতে বলা হয়।জিজ্ঞাসাবাদের সময় তিনি সেনাবাহিনীর নাম ব্যবহার করে টাকা দাবি করার বিষয়টি স্বীকার করেন।জিজ্ঞাসাবাদ শেষে আমিনুল ইসলাম পালোয়ানকে  নাগেশ্বরী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

কুড়িগ্রাম সেনা ক্যাম্প কমান্ডার মেজর  মোঃ শাহরিয়ার   আহাদ জানান, অপকর্ম, দূর্নীতির বিরুদ্ধ সেনাবাহিনী কঠোর অবস্থানে রয়েছে বলে জানান তিনি।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার