উত্তরবঙ্গ সেচ্ছাসেবী সংগঠনের অফিস উদ্বোধন
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নের হরিচন্ডি বাজারে উত্তরবঙ্গ সেচ্ছাসেবী সংগঠনের অফিস উদ্বোধন ও ফ্রি ব্লাড ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) দিনব্যাপী আয়োজিত এই ক্যাম্পে সংগঠনের সেচ্ছাসেবীরা এবং এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহন করেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ সেচ্ছাসেবী সংগঠনের উপদেষ্টা ও এরেন্ডাবাড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সাইদুর রহমান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য বাদশা মোল্লা, সংগঠনের সভাপতি আকরামুল ইসলাম, সিনিয়র সভাপতি শেখ ইল্লাল, যুগ্ম সাধারণ সম্পাদক তাহসান মাহমুদ সামির, মহাপরিচালক মাওলানা আবু তালহা নূরী ও উপ-পরিচালক তাজুল ইসলাম তানভীর।
সংগঠনের সভাপতি আকরামুল ইসলাম বলেন, এই সংগঠন একটি মানবিক ও অরাজনৈতিক সংগঠন। আমরা মানুষের পাশে থাকতে চাই। যাদের রক্তের প্রয়োজন হবে, আমরা যত দ্রুত সম্ভব ম্যানেজ করার চেষ্টা করব। আমাদের মূল লক্ষ্য হচ্ছে ‘যদি হয় রক্তদাতা, জয় করব মানবতা’। অনুষ্ঠানে বক্তারা সংগঠনের মানবিক কার্যক্রম আরও বেগবান করার অঙ্গীকার ব্যক্ত করেন। তাঁরা সংগঠনের মাধ্যমে উত্তরবঙ্গসহ সারা দেশে মানবসেবা ছড়িয়ে পড়ুক এই প্রত্যাশা করেন।
উদ্বোধনী অনুষ্ঠান ও ফ্রি ব্লাড ক্যাম্পে সংগঠনের সেচ্ছাসেবী সদস্যরা এবং স্থানীয় শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
এমএসএম / এমএসএম
সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমান জাতিকে ‘বাংলাদেশী’ জাতীয়তাবাদী পরিচয় দিয়েছিলেন: গৌরনদীতে জহির উদ্দিন স্বপন
বিলাইছড়ি উপজেলা কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন
নড়াইলে এক পা হারানো প্রতিবন্ধীর পৈতৃক জমি দখলচেষ্টা ও গাছ কাটার অভিযোগ
সান্তাহারে ভক্তিবেদান্ত গীতা নিকেতনের বর্ষপূর্তি উৎসব পালন
ধামইরহাট-পত্নীতলায় কোন চাঁদাবাজি চলবেনা চাঁদা চাইলেই বেধে রাখবেনঃ এনামুল হক এম.পি
১৯ নভেম্বর থেকে ঢাকা-পাবনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চলাচল শুরু
কানাইঘাটে বিজিবির অভিযানে ১৫ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ
ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাউফলকে উন্নয়নের দিকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি
টেকনাফে মানব পাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার ৫৬ জিম্মি থানায় হস্তান্তর
চিকিৎসাসেবার নতুন ঠিকানা: গোবিন্দগঞ্জে ডেলটা ডায়াগনস্টিকের শুভযাত্রা
নোবিপ্রবিতে অ্যালামনাই-স্টুডেন্ট ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
রায়গঞ্জে ‘সেচের নামে ধান আদায় বন্ধে’ পাম্প মালিক-অপারেটরদের নিয়ে সভা