মাদারীপুরে ১৮০ টাকায় পুলিশে চাকরি পেলেন ১৬ জন
কোন ধরনের তদবির ও ঘুষ ছাড়া কেবল শারীরিক ও মেধার যোগ্যতা ভিত্তিতে মাত্র ১৮০ টাকার বিনিময়ে মাদারীপুরে ১৬ জন চাকরি প্রার্থী পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পেয়েছেন। রোববার মৌখিক পরীক্ষা শেষে সন্ধ্যায় পুলিশে নবাগত পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন পুলিশ সুপার নাঈমুল হাছান। মাদারীপুর পুলিশ লাইন্সের ড্রিল শেডে আয়োজিত এ 'ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)/কনস্টেবল' পদে মৌখিক পরীক্ষায় অংশ নেন ৩৩০জন পরীক্ষার্থী। এদের মধ্যে ভাইবায় উত্তীর্ণ হয়েছে ১৯ জন।পরে যাচাই-বাছাই তাদের মধ্যে থেকে ১৬জন উত্তীর্ণ হয়। আপেক্ষামান)
রয়েছে ৩জন। উত্তীর্ণদের ১৬জনই দিন মজুর ও অটো চালক বলে জানা গেছে। ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাসান। এসময় গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) আমিনুল ইসলাম ও ঢাকা জেলার পুলিশ সুপার (ডিবি) জাহিদুল ইসলামসহ মাদারীপুর জেলার পুলিশের সকল কর্মকর্তাগণ। নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের অভিনন্দন ও তাদের পরবর্তী করণীয় সম্পর্কে ব্রিফিং সভায় পুলিশ সুপার নাঈমুল হাছান বলেন, 'শারীরিক ও মেধার যোগ্যতার ভিত্তিতে আপনারা সকলে আজ এই জায়গায় এসেছেন। আপনারা সততা ও কর্মনিষ্ঠার মাধ্যমে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করবেন। এতে গড়ে উঠবে স্মার্ট বাংলাদেশ।' এ সময় প্রতিক্রিয়া জানাতে কয়েকজন নবাগত পুলিশ সদস্য আনন্দে আপ্লুত হয়ে কেঁদে ফেলেন।
উল্লেখ্য, মাদারীপুরে ৩৩০টি পুলিশ কনস্টেবল পদের বিপরীতে সাড়ে ৩ শতাধিক আবেদন জমা পড়ে বলে জানান নিয়োগ কমিটির সদস্যরা।
এমএসএম / এমএসএম
কচুয়া-বেতাগী সেতু হলে দুই বন্দরের সঙ্গে যোগাযোগ সহজ হবে: রফিকুল ইসলাম জামাল
লংমার্চ ঘিরে ১১ দলের নাশকতার আশঙ্কা- ব্যারিস্টার শুক্লা
শিক্ষার মান উন্নত না হলে আমরা আন্তর্জাতিকভাবে সমৃদ্ধ হতে পারবো না-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
লাকসামে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রৌমারীতে সমাজকলাণ সমিতির জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন
বাগেরহাটের ফকিরহাটে বসত বাড়ীতে ডাকাতি ককটেল ফাটিয়ে এলাকা ত্যাগ ডাকাত দলের
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যুতে শূন্যপদসহ হাসপাতালে আসেন না ৫ চিকিৎসক, সেবাবঞ্চিত রোগীরা
ত্রিশালে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রদলের সংবর্ধনা
অসহায় পরিবারের একমাত্র সম্বল পুকুরের মাছ বি/ষ ঢেলে ১০ লাখ টাকার ক্ষ/তি/র অভিযোগ
সাভারে এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষকসহ পাঁচজন গ্রেপ্তার
তজুমদ্দিনে বজ্রপাতের আঘাতে কৃষকের মৃত্যু