ধামইরহাটে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
নওগাঁর ধামইরহাটে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এবং ধামইরহাট পৌরসভার সহযোগীতায় ১ সেপ্টেম্বর সকাল ১০ টায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে প্রতিমাসের প্রথম কার্যদিবসে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোছাঃ জেসমিন আক্তার। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় পরিস্কার পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরে বক্তব্য প্রদান করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ ওয়াজেদ আলী, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশীষ কুমার সরকার, খাদ্য নিয়ন্ত্রক মামুন অর রশীদ, ভারপ্রাপ্ত উপজেলা সমাজসেবা অফিসার এ টি এম ফসিউল আলম, পৌর নির্বাহী কর্মকর্তা ও সহকারি প্রকৌশলী সজল কুমার মন্ডল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনসুর আলী প্রমূখ। র্যালী ও আলোচনা সভায় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারিগণ উপস্থিত ছিলেন।
পরিস্কার পরিচ্ছন্নতা সভা শেষে একই কক্ষে পৌরসভার আয়োজনে পৌর প্রশাসক ইউএনও জেসমিন আক্তার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার নিকট ৩০টি এন্টিভেনম ও ৩২টি র্যাবিস ভ্যাকসিন হস্তান্তর করেন।
এমএসএম / এমএসএম
মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১
নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮
সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ
সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?
রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব
আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ
ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু
বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি
মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক
৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ
হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান