বকশীগঞ্জে কৃষকের ৬১ শতক জমি ধান নষ্ট করে দিলো প্রভাবশালীরা
জামালপুরের বকশীগঞ্জে মেরুরচর ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের জমি সংক্রান্ত বিরোধের জেরে কাঁচা ধান কেটে নেওয়া ও লুটপাটের অভিযোগ উঠেছে প্রভাবশালী র বিরুদ্ধে। এ বিষয়ে বকশীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন দুলাল মিয়া।
অভিযোগ সূত্রে জানা যায়, রবিবার ৩১শে আগস্ট ভোর সাড়ে পাঁচটার দিকে দুলাল মিয়া তার নিজ জমিতে গেলে সেখানে দেখতে পান যে পূর্ব শত্রুতা জেরে একই এলাকার নুর ইসলাম ,জাহিদ মিয়া, জিহাদ মিয়া, কাউসার ,জাহানারা বেগম ,লাল মিয়া ,মোহন মিয়া, মাহাবুর রহমান ,সোহেল মিয়া, নূরনবী লিজা বেগম সহ অজ্ঞাত আট দশজন ব্যক্তি দা ,কাচি রামদা ও লাঠিসোটা নিয়ে ৬১ শতাংশ জমি কাঁচা ধান জোর-পূর্বক ভাবে কেটে নিচ্ছেন প্রভাবশালীরা। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫০ হাজার টাকা।
এ সময় ভুক্তভোগী দুলাল মিয়া ও তার স্ত্রী সঙ্গে থাকা কয়েকজন সাক্ষী তাদের বাধা দিতে দিলে প্রভাবশালীরা তাদের মৃত্যুর হুমকি দেন ।অভিযোগ অনুযায়ী প্রভাবশালীরা হুমকি দিয়ে বলেন, ধান ক্ষেতে আসলে খুন করে লাশ গুম করে ফেলা হবে ।একপর্যায়ে তারা বিশ হাজার টাকা মূল্য ধানের আটি চুরি করে নিয়ে যায়। ভুক্তভোগী দুলাল আরো বলেন , আমার স্ত্রী নুরুন্নাহার বাঁধা দিতে গেলে প্রভাবশালী নুর ইসলাম ও তার গুন্ডা বাহিনী দিয়ে বেপরোয়া ভাবে মারধর করে। এসময় প্রভাবশালী জাহানারা বেগম ভুক্তভোগী নুরুন্নাহার এর গলা থেকে প্রায় এক ভরি স্বর্ণের গলার হার ছিনিয়ে নেয়। এছাড়াও সাক্ষী সোবহান আলী কিছু বলতে গেলে তাহাকে প্রাণনাশের হুমকি দেয় প্রভাবশালী নুর ইসলাম।
এবিষয়ে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি খন্দকার শাকের আহম্মেদ জানান, আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
রৌমারীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামুনে রেখে ৩নং বন্দবেড় ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী
সিংড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ
বাগেরহাট বাস টার্মিনালে দুই পক্ষের সংঘর্ষ
মনিরামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তিগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাবুগঞ্জের চাঁদপাশায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের সূচনা
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড
দোহাজারীকে নিয়ে অবমাননাকর বক্তব্যের অভিযোগ
অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্টের হত্যার প্রতিবাদে বাদশাগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
রাণীনগরে আম বাগানে হলুদ চাষে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন
রাঙ্গামাটিতে রাস্তা সংস্কারের দাবিতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ
ধামরাইয়ে পূজামণ্ডপে জিআর চাল ও আর্থিক অনুদান বিতরণ