স্বাধীনতার পরে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা বিএনপির জন্ম: ডা. মাজহার
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল আলম বলেছেন, "স্বাধীনতার পর দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হলো বিএনপির জন্ম"। সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে গাজীপুর জেলা ও মহানগর বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পর প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল আলম একথা বলেন।
গাজীপুর মহানগর জাসাস আয়োজিত বিএনপি'র প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে শিল্পীদের জাতীয় সঙ্গীত এবং দলীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে পতাকা উত্তোলনের পর প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, স্বাধীনতার চুয়ান্ন বছরের মধ্যে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হলো শহীদ জিয়ার স্বপ্নপ্রসূত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দুঃসময়ের কাণ্ডারী তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলনগুলো বিএনপিকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এ সময় মহানগর জাসাসের সিনিয়র সভাপতি ইনাম আহমেদ বেনুর সভাপতিত্বে এবং যুগ্মসম্পাদক অধ্যাপক আসাদুজ্জামান আকাশের সঞ্চালনায় বিএনপি নেতা অ্যাড. আসাদুজ্জামান বিপ্লব, সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম, তৌহিদুল ইসলাম প্রিয়, দেলোয়ার হোসেনসহ বিপুল সংখ্যক বিএনপি, জাসাস ও এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ