ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

দেশের বর্তমান স্বাস্থ্যখাত মানুষের জীবনকে বিপর্যস্ত করে তুলেছেঃ আফাজ উদ্দিন


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ১-৯-২০২৫ রাত ৯:৫৬

১ সেপ্টেম্বর'২৫ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর উত্তরা ১৪ নং সেক্টরে দোয়া মাহফিল, আলোচনা সভা এবং গরিব-অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার বিকেল ৫টায় উত্তরা পশ্চিম থানার ৫১ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তরা পশ্চিম থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কামাল পাশা এবং সঞ্চালনা করেন ৫১ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মাসুদ সরকার।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আফাজ উদ্দিন। তিনি বলেন, “দেশের স্বাস্থ্যখাতের ভয়াবহ দুরবস্থা আজ মানুষের জীবনকে বিপর্যস্ত করে তুলেছে। সরকারি হাসপাতালে চিকিৎসা সংকট, ওষুধের অভাব, ডাক্তার-নার্সের স্বল্পতা সাধারণ মানুষকে চরম দুর্ভোগে ফেলেছে। তরুণ প্রজন্ম শিক্ষিত হয়েও বেকার। কর্মসংস্থানের অভাবে তারা হতাশায় ডুবে যাচ্ছে। অন্যদিকে সমাজে কিশোর গ্যাংয়ের উৎপাত আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে, যা দেশের ভবিষ্যতের জন্য বড় হুমকি। তাছাড়া বর্তমানের পি.আর. সিস্টেম অযৌক্তিকভাবে জনগণের ভোটাধিকার হরণ করছে।

তিনি আরও বলেন, বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি এসব সমস্যার সমাধানের একটি যুগোপযোগী রূপরেখা তিনি আরো বলেন, স্বাস্থ্যখাত সংস্কারে সরকারি হাসপাতাল ও প্রাথমিক স্বাস্থ্যসেবা খাতে ব্যাপক বিনিয়োগ ও দুর্নীতি দমন করে সাধারণ মানুষের জন্য আধুনিক চিকিৎসা নিশ্চিত করা হবে।

কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে বলেন, দক্ষ জনশক্তি গড়ে তোলা, ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে উৎসাহ প্রদান এবং তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার মাধ্যমে বেকারত্ব দূর করা হবে। কিশোর গ্যাং প্রতিরোধে শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম জোরদার করা হবে, পাশাপাশি অপরাধ দমনে কঠোর আইন প্রয়োগ করা হবে।

গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় নিরপেক্ষ নির্বাচন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা এবং রাজনৈতিক স্বাধীনতা নিশ্চিত করা হবে।অযৌক্তিক পি.আর. সিস্টেম বাতিল করে প্রকৃত জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে।মুহাম্মদ আফাজ উদ্দিন আরো বলেন, “বিএনপির ৩১ দফা কেবল একটি রাজনৈতিক ইশতেহার নয়, বরং দেশের সামগ্রিক সংকট থেকে উত্তরণের রূপরেখা।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উত্তরা পশ্চিম থানা বিএনপির অন্যতম নেতা মোঃ আব্দুস সালাম,যুগ্ন আহবায়ক, মোঃ সোলেমান হাসান,মোহাম্মদ আলী, মোঃ আওলাদ হোসেন,আনোয়ার হোসেন অনিক,৫১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আলফাজ উদ্দিন,১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাতুল,মোহাম্মদ রিয়াদ সরকারসহ আরও উপস্থিত ছিলেন ঢাকা ১৮ আসনের বিভিন্ন থানার বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং শেষে অসহায় মানুষের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়।

এমএসএম / এমএসএম

দলিল লেখক ও সার্ভেয়ার নাছির উদ্দিন ভূইয়া প্রকাশ্যে গণ্যমান্য লোকজনের সামনেই ঢাকায় অবস্থানরত সাংবাদিককে মেরে ফেলার হুমকী দিলেন

রাজধানীর বাড্ডায় জমি দখল ও জীবননাশের হুমকি: বিএনপি নামধারী শাহিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ঢাকা উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে কারা, চলছে নানা হিসাব-নিকাশ

হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান

তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক

উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড

একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন

ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী

অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই

আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ

শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা

ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ

বিমান ভবনে সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা, কারণ নিয়ে ধোঁয়াশা