ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

চৌগাছায় আগাম শিমচাষে কৃষকদের আগ্রহ বাড়ছে


ইমাম হোসেন সাগর, চৌগাছা photo ইমাম হোসেন সাগর, চৌগাছা
প্রকাশিত: ২-৯-২০২৫ দুপুর ১:৪৬

যশোরের চৌগাছায় প্রতি বছরই আগাম জাতের শিম চাষ বৃদ্ধি পাচ্ছে। তুলনামূলক খরচ বেশি হলেও দাম ভালো পাওয়ায় কৃষকরা বেশ লাভবান হচ্ছেন। তবে এ বছর দুদফা একটানা বৃষ্টিতে এই ফসল উৎপাদনে ব্যাপক ক্ষতির আশংকা দেখা দিয়েছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় প্রায় ১১০ হেক্টর জমিতে চাষ হয়েছে আগাম ইপসা ১ ও ২ জাতের শিম। ফুলসারা, সিংহঝুলী, পাতিবিলা, নারায়নপুর ও স্বরুপদাহ ইউনিয়নে আগাম জাতের শিম চাষ বেশি হয়েছে। অন্যান্য ইউনিয়নগুলোতেও বিচ্ছিন্নভাবে এর চাষ হচ্ছে।
ফুলসারা গ্রামের কৃষক সাকিব হোসেন,  জগন্নাথপুর গ্রামের কৃষক আঃ রহিম দেড় বিঘা জমিতে শিম চাষ করেছেন।  গত জুলাই মাসে জমিতে আগাম জাতের শিমের বীজ রোপণ করেন। রোপনের ৪৫ দিন পর গাছে ফল আসতে শুরু করে। প্রায় ৬০ দিন পর গাছ থেকে শিম উত্তোলন করা শুরু করেন। চারা রোপণ, সেচ দেওয়া, সার প্রয়োগ, আগাছা দমন, কীটনাশক ও মাচা তৈরিসহ মোট ১৫-২০ হাজার টাকা খরচ হয়েছে। বর্তমান বাজারে ১৩০-১৪০ টাকা দরে শিম পাইকারি বিক্রি করছেন। 
কৃষক সাকিব হোসেন বলেন, ‘আমি ৩৩ শতক জমিতে শিম চাষ করেছি। প্রতি সপ্তাহে জমি থেকে ৪ মণ করে শিম তুলতে পারছি। বাজারে শিমের ভালো দাম পাচ্ছি। সব খরচ বাদ দিয়ে প্রায় ১থেকে দেড় লাখ টাকা লাভ করতে পারবো।’
স্থানীয় কৃষকরা জানান, ‘চৌগাছা কৃষি অফিস থেকে হাইব্রিড জাতের এই শিমের বীজ দেয়া হয়। এই শিমের ফলন অন্য শিমের চেয়ে বেশি হয়। কৃষকরা এই জাতের শিম চাষ করে বেশী লাভবান হচ্ছেন। একই সাথে এই শিম চাষে কৃষকদের দিনদিন আগ্রহ বাড়ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হোসাইন বলেন, গ্রীষ্মকালীন শিম চাষে চৌগাছার কৃষক ব্যাপক সাফল্য পেয়েছেন। তার কারনে প্রতি বছরই চাষ বৃদ্ধি পাচ্ছে।
 

এমএসএম / এমএসএম

সিলেটের ১১ নম্বর ওয়ার্ডে মির্জা সম্রাটের উদ্যোগে মশা নিধন অভিযান

হাতিয়ায় ১৫ হাজার কেজি শুল্ক ফাঁকি দিয়ে আনা লাল চিনি জব্দ।

ধুনটে ছুরিকাঘাতে গুরুতর আহত তুলসী রায়, আইসিইউতে ভর্তি

শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ সভা ও অবসর জনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত ।

বন্দরে মাকসুদা হত্যার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার: মূল হোতা সামাউনকে খুঁজছে পুলিশ

চৌগাছায় বেড়গোবিন্দপুর বাওড় নিয়ে নোংরা রাজনীতির অভিযোগ: সংবাদ সম্মেলন

আদমদীঘির চাঁপাপুর ইউনিয়ন বিএনপির পূজামন্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান বিতরণ

কুড়িগ্রামে সদর হাসপাতালে ৪ মাস বেতনহীন ৪৭ কর্মচারী, নতুন নিয়োগে টাকা দাবির অভিযোগ মানববন্ধন

ধামইরহাটে ১৪ বিজিবি কর্তৃক ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডলসহ ১ কারবারি আটক

নেত্রকোণার মদনে নবযোগদানকৃত নির্বাহী কর্মকর্তার সঙ্গে পরিচিতি সভা অনুষ্ঠিত

কৃষিজমির মাটি কাটায় ৩ লাখ টাকা জরিমানা

আদমদীঘিতে ২ মাদক কারবারির জেল-জরিমানা

ধামইরহাটে এম.পি এনামুল হক কর্তৃক দূর্গাপুজা উপলক্ষে ১৫০ পরিবারে নতুন শাড়ী বিতরণ