বগুড়ায় ট্রেনে কাটা পড়ে ফুচকা বিক্রেতার মৃত্যু
বগুড়া শহরের পুরান বগুড়ায় করতোয়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মোঃ আব্দুল বারি (৩০) নামে এক ফুচকা বিক্রেতা নিহত হয়েছেন।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টা ১৫ মিনিটে শান্তাহার থেকে রংপুরগামী করতোয়া এক্সপ্রেস ট্রেন সরকারি আজিজুল হক কলেজের সামনে পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল ১০টা ৪০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিহত আব্দুল বারি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার আলীর হাট গ্রামের আব্দুল আজিজ এর পুত্র। তিনি বগুড়া শহরের মালগ্রামে ভাড়া বাসায় থেকে জীবিকা নির্বাহ করতেন এবং বগুড়া সরকারি আজিজুল হক কলেজের সামনেই ফুচকা বিক্রি করতেন। সকালে বাজার করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে কলেজ সংলগ্ন রেলক্রসিংয়ে তিনি দুর্ঘটনার কবলে পড়েন।
স্থানীয়রা জানান, কলেজ সংলগ্ন এলাকায় রেললাইনটি অরক্ষিত থাকায় প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে।
এমএসএম / এমএসএম
নড়াইলে গণঅধিকার পরিষদের নতুন কমিটি উদযাপন ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত
অপহরণকারী সন্দেহে নারীসহ দুইজনকে পুলিশে দিল স্হানীয়রা
চাঁপাইনবাবগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির ৩ প্রার্থীর মনোনয়ন ফরম জমা
কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিং, বখাটের ৩ মাসের কারাদন্ড দিলেন এসিল্যান্ড
বগুড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
কালিহাতীতে চালককে জিম্মি করে মাইক্রোবাস নিয়ে যাওয়ার চেষ্টা, রামদা-রড উদ্ধার
জলাশয়ে প্রাণের জোয়ার, ত্রিশালে ছাড়া হলো মাছের পোনা
কাশবন থেকে রিভলবার ও গুলি উদ্ধার
সাতকানিয়ায় বিদায়ি ইউএনও মাহমুদুল হাসানের মহামারী!
অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন।
গোদাগাড়ীতে সীমান্তবাসীর বিকল্প কর্মসংস্থানে বিজিবির প্রশিক্ষণ, সনদ পেলেন ২০ জন