ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
ঠাকুরগাঁও সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে জান্নাতুন (৩) ও আয়েশা আক্তার (৬) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়। সোমবার বিকেলে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের কৃষ্ণাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা আয়েশা আক্তার হলেন ওই গ্রামের আহসানের মেয়ে এবং জান্নাতুন জাহিদ হাসানের মেয়ে। বিষয়টি নিশ্চিত করেন ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সরোয়ারে আলম খান।
জানা যায়, দুপুরে বাড়ির আঙ্গিনায় খেলছিল আয়েশা ও জান্নাতুন। একপর্যায়ে তারা বাড়ি থেকে বের হয়ে পাশের একটি পুকুরের ধারে যায়। দীর্ঘক্ষণ তাদের খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা চারপাশে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বিকেলের দিকে স্থানীয়রা ওই পুকুরে তাদের ভাসমান অবস্থায় দেখতে পান।
এসময় গ্রামবাসী ও স্বজনরা দ্রæত পুকুর থেকে তাদের উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু দু’জনকে মৃত ঘোষণা করেন। দুই শিশুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া।
ওসি সরোয়ারে আলম খান আরও জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’