চন্দনাইশের নতুন এসিল্যান্ড ঝন্টু বিকাশ চাকমার যোগদান
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার নতুন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পেয়েছেন ঝন্টু বিকাশ চাকমা। তিনি গত সোমবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে এ পদে যোগদান করেন বলে জানা গেছে।
চন্দনাইশ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদানের পর নিয়মিত দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে দোহাজারী পৌরসভা এবং বরমা ইউনিয়ন পরিষদে প্রশাসকের দায়িত্ব পালন করবেন তিনি।
৩৮ তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের এই কর্মকর্তা এর আগে লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন।
ঝন্টু বিকাশ চাকমা রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার ৩১নং খেদারমারা ইউনিয়নের মন্যারামপাড়া গ্রামের সন্তান। খেদারমারা উচ্চ বিদ্যালয় হতে এসএসসি, রাঙ্গামাটি সরকারি কলেজ হতে এইচএসসি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে লোকপ্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি।
হয়রানিমুক্ত ভূমি সেবা দেওয়ার অঙ্গীকার করে চন্দনাইশের ৩৪ তম সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা বলেন, "জনগণকে যেকোনো সময় ভূমি সংক্রান্ত সার্বিক সেবা দেওয়া হবে। জনগণ সরাসরি এসিল্যান্ডের সঙ্গে কথা বলার সুযোগ পাবেন। তাদের হয়রানিমুক্ত ভূমি সেবা দেওয়াই হবে আমার প্রথম কাজ।
এমএসএম / এমএসএম
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা