গোবিন্দগঞ্জে মৎস্যজীবী লীগ নেতা এহেসান আলীর পদত্যাগ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের উপজেলা সভাপতি পদসহ দলীয় সব সদস্য পদ থেকে অব্যাহতি চেয়ে সংবাদ সম্মেলন করেছেন এহেসান আলী আকন্দ।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শিবপুর ইউনিয়নের সরদারহাট (গাছবাড়ি) গ্রামে নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি।
এহেসান আলী আকন্দ বলেন, বংশ পরম্পরায় ১৯৮০ সাল থেকে তিনি একজন সফল মৎস্য চাষি। ২০১৯ সালে উপজেলা পর্যায়ে, ২০২১ সালে জেলা ও জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মৎস্য চাষি নির্বাচিত হওয়ার সুবাদে তাঁকে ঢাকায় ডেকে নিয়ে তৎকালীন আওয়ামী লীগের অফিসে জোরপূর্বক উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতির দায়িত্ব দেওয়া হয়।
তিনি অভিযোগ করেন, গত বছরের ৫ আগস্টের পর থেকে তিনি নানা হয়রানির শিকার হয়েছেন, এমনকি কারাবাসও করতে হয়েছে। অথচ বিগত ১৬ বছরে তিনি কোনো দলীয় সুবিধা গ্রহণ করেননি।
৭০ বছর বয়সী এহেসান আলী জানান, বার্ধক্য ও নানাবিধ শারীরিক দুর্বলতার কারণে এখন তাঁর পক্ষে রাজনীতিতে সক্রিয় থাকা সম্ভব নয়। মৃত্যুর আগে জীবনের অবশিষ্ট সময় তিনি মহান আল্লাহর ইবাদতে কাটাতে চান। তবে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থ রক্ষায় তিনি আজীবন অঙ্গীকারবদ্ধ থাকবেন বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করেন।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত