ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

কুমিল্লা জেনারেল হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীতকরণের দাবিতে মানবিক কুমিল্লা'র মানববন্ধন


ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা photo ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা
প্রকাশিত: ২-৯-২০২৫ বিকাল ৫:২৩

কুমিল্লা জেনারেল হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীত করার দাবিতে মানববন্ধন করেছে কুমিল্লা নগরীর স্বেচ্ছাসেবী সংগঠন মানবিক কুমিল্লা। মঙ্গলবার দুপুরে জেনারেল হাসপাতাল প্রাঙ্গনে এ মানববন্ধন করে সংগঠনটির সদস্য ও সাধারণ মানুষ। পরে কুমিল্লা জেনারেল হাসপাতালে জরুরি ভিত্তিতে সেবার মানোন্নয়ন  এবং ১০০ শয্যা থেকে ২৫০ শয্যা হাসপাতালে উন্নীত করার দাবিতে জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়সার ও সিভিল সার্জন আলী নূর মোঃ বশির আহমেদ বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মানবিক কুমিল্লার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম। 

স্মারকলিপিতে উল্লেখ করা হয়,  কুমিল্লা অন্যতম সরকারি সেবা প্রতিষ্ঠান কুমিল্লা জেনারেল হাসপাতাল যা কুমিল্লা সদর হাসপাতাল নামে পরিচিত। যেখানে কুমিল্লা নগরীসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে রোগীরা সরকারি খরচে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, পরীক্ষা- নিরীক্ষা, অস্ত্রোপচারসহ হাসপাতালের সেবা নিতে আসে। কিন্তু সময়ের সাথে সাথে হাসপাতালে রোগী ও চিকিৎসক বাড়লেও প্রয়োজন অনুসারে সেখান ভবন স্থাপন হয় নি। যে কারনে রোগীর চাপ সামলাতে ব্যর্থ হয় প্রতিষ্ঠানটি। বহির্বিভাগ ও আন্তঃ বিভাগে অস্বাস্থ্যকর পরিবেশেই মানুষ সেবা নিতে বাধ্য হয়।

এমএসএম / এমএসএম

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস