ঢাকা শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

নবীনগরে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


সফর মিয়া, নবীনগর photo সফর মিয়া, নবীনগর
প্রকাশিত: ৩-৯-২০২৫ দুপুর ৩:৪১

 

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ মিছিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।

বুধবার দুপুরে (০৩ সেপ্টেম্বর) নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ থেকে উপজেলা বিএনপি’র উদ্যোগে একটি বিশাল আনন্দ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ রোডে প্রেসক্লাবের সামনে গিয়ে আলোচনা সভার মাধ্যমে সমাপিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপি’র সাবেক আহবায়ক ও নবীনগর উপজেলা বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট এম এ মান্নান। উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক নাজমুল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী সদস্য তকদির হোসেন মো. জসিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী সদস্য সালাউদ্দিন ভূঁইয়া শিশির এবং কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক কে এম মামুন অর রশিদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য মাসুদুর রহমান মাসুদ, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি গোলাম হোসেন খান ভিপি টিটু ও সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু। বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বিএনপি’র আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাহসী নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।

সভায় নেতৃবৃন্দ বলেন, বিএনপি এ দেশের জনগণের আস্থার প্রতীক। তাই সকল ষড়যন্ত্র মোকাবেলা করে দলকে সুসংগঠিত করে আগামী নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জনই হবে বিএনপি’র প্রধান লক্ষ্য। তারা আরও আহ্বান জানান, উপজেলা বিএনপি’র সকল নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে, কারণ ঐক্যবদ্ধ শক্তিই কেবল গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে সক্ষম।

সমাপনী বক্তব্যে এম এ মান্নান বলেন, "আমাদের নবীনগরের বিএনপি এখন ঐক্যবদ্ধ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দল যাকে নমিনেশন দেবে, আমরা নবীনগর উপজেলা বিএনপি ঐক্যবদ্ধভাবে একসাথে কাজ করব।"

এমএসএম / এমএসএম

সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমান জাতিকে ‘বাংলাদেশী’ জাতীয়তাবাদী পরিচয় দিয়েছিলেন: গৌরনদীতে জহির উদ্দিন স্বপন

বিলাইছড়ি উপজেলা কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন

নড়াইলে এক পা হারানো প্রতিবন্ধীর পৈতৃক জমি দখলচেষ্টা ও গাছ কাটার অভিযোগ

সান্তাহারে ভক্তিবেদান্ত গীতা নিকেতনের বর্ষপূর্তি উৎসব পালন

ধামইরহাট-পত্নীতলায় কোন চাঁদাবাজি চলবেনা চাঁদা চাইলেই বেধে রাখবেনঃ এনামুল হক এম.পি

১৯ নভেম্বর থেকে ঢাকা-পাবনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চলাচল শুরু

কানাইঘাটে বিজিবির অভিযানে ১৫ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ

ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাউফলকে উন্নয়নের দিকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি

টেকনাফে মানব পাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার ৫৬ জিম্মি থানায় হস্তান্তর

চিকিৎসাসেবার নতুন ঠিকানা: গোবিন্দগঞ্জে ডেলটা ডায়াগনস্টিকের শুভযাত্রা

নোবিপ্রবিতে অ্যালামনাই-স্টুডেন্ট ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

রায়গঞ্জে ‘সেচের নামে ধান আদায় বন্ধে’ পাম্প মালিক-অপারেটরদের নিয়ে সভা

ধুনটে খাসজমি ও সরকারি খাল দখলের অভিযোগ, ঝুঁকিতে ৩০০ একর ফসলি জমি