গাইবান্ধার ফুলছড়িতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় পৃথকভাবে পালিত হয়েছে।
শনিবার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলা বিএনপির সভাপতি সাদিকুল ইসলাম নান্নুর নেতৃত্বে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি সোনালী ব্যাংকের সামনে এসে আলোচনা সভায় পরিণত হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে বিএনপি আজও জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম চালিয়ে যাচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এইচ এম সোলায়মান হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা রাজা মিয়া, সাবেক সদস্য সচিব ওহিদুল ইসলাম জয়, উড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আহসান হাবীব, গজারিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব ফারুক মিয়া, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আসিফ সাজ্জাদ ছোটন, বিএনপি নেতা ওয়াহিদুজ্জামান তোহা বিশ্বাসসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অপরদিকে, একই সময়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম সরকারের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বরে আরেকটি কর্মসূচি পালিত হয়। সেখানে নেতাকর্মীরা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে সংগঠনকে শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৫ আসনের সাবেক বিএনপি প্রার্থী ফারুক আলম সরকার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, ফজলুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান মিলন, উদাখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান, কঞ্চিপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা এবং উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ সরকার।
পৃথক দুটি কর্মসূচিতে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়। সারাদিন ব্যানার-পোস্টার আর স্লোগানে উপজেলা সদর এলাকা ছিল সরগরম।
এমএসএম / এমএসএম
গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর
রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার
কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই
শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম
অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার
শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল
পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ
উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন
মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন
চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন
বাঘায় শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬