কাপ্তাইয়ে এতিমখানায় দুর্ধর্ষ চুরি, নিয়ে গেলো সব খাবার
রাঙামাটির কাপ্তাই উপজেলার সুইডিশ দারুল উলুম হাফেজিয়া নূরানী মাদরাসা ও এতিমখানায় দুর্ধর্ষ চুরি ঘটনা ঘটেছে। বুধবার (৩ সেপ্টেম্বর) মধ্য রাতে এই ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। চোরেরা এতিম শিশুদের জন্য রাখা চাল, ডাল, সবজি, মাংস সহ সব খাবার, হাড়ি পাতিল ও মূল্যবান জিনিস চুরি করে নিয়ে গেছে।
কাপ্তাই দারুল উলুম হাফেজিয়া নূরানী মাদরাসা ও এতিমখানা পরিচালক হাফেজ মোকাম্মেল হোসেন জানান, এতিম শিশুদের জন্য সকলের দান, সহযোগিতা নিয়ে এই মাদ্রাসা কার্যক্রম পরিচালনা করা হয়। কিন্তু দুঃখের বিষয় এতিম শিশুদের জন্য রাখা চাল, ডাল, মাংস, সবজি, তেল, হাড়ি পাতিল সব চুরি হয়ে গেছে। এছাড়া চোরেরা মাদ্রাসার ফ্যান ও আরো কিছু মূল্যবান জিনিস চুরি করে নিয়ে গেছে। বিষয়টা অনেক দুঃখ জনক। এছাড়া তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে মাদরায় আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছিল। আমরা এর সুষ্ঠু বিচার চাই। মাদরাসার এতিম শিশু গুলো অসহায় হয়ে পড়েছে।
এদিকে সকালে স্থানীয় একজন মহিলা মাদরাসা হতে প্রায় ৫শ’গজ দূরে মাদরাসার চুরি হওয়া কিছু মালামাল, হাড়ি পাতিল পড়ে থাকতে দেখে মাদরাসায় খবর দেয়। কিছু মালপত্র উদ্ধার করা হলেও অন্যান্য মালামাল গুলো আর পাওয়া যায়নি।
মাদরাসা ও মসজিদ কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার রহমত উল্লাহ জানান, এতিম শিশুদের খাবার চুরি করে নেওয়া অনেক দুঃখ জনক। আমরা এর সুষ্ঠ তদন্ত পূর্বক এর বিচার চাই।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন, কাপ্তাই ৪নং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মজিবুর রহমান। তিনি জানান, এই ঘটনায় কাপ্তাই থানায় অভিযোগ দায়ের করা হবে। এবং এতিম শিশুদের জন্য সহযোগিতার ব্যবস্থা করা হবে।
এমএসএম / এমএসএম
কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় চোরাচালানি মালামাল উদ্ধার
লাকসামে সুরক্ষা সিটি’র বিনিয়োগকারী ও শেয়ার হোল্ডারদের সাথে মতবিনিময়
বিলীনের পথের সারথি ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা
আত্রাইয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
উলিপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত
রায়পুরে অননুমোদিত ক্লিনিক-ডায়াগনস্টিকের রমরমা বাণিজ্য
শিক্ষার আলো ছড়ানোর প্রত্যয়ে গোদাগাড়ীতে সাক্ষরতা দিবস পালিত
নাসীরুদ্দিন পাটওয়ারীর কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির বিক্ষোভ মিছিল
মনোহরগঞ্জ- লাকসাম সড়কে ব্রিজ নির্মাণ কাজে ধীরগতি বিকল্প পথ নড়বড়ে ঘটছে দুর্ঘটনা
শৈলজারঞ্জন কেন্দ্রে নেই সাংস্কৃতিক কার্যক্রম , নষ্ট হচ্ছে ভবন
টাঙ্গাইলে চিকিৎসা সেবা বিভিন্ন সংকটে জর্জরিত : রোগীদের ভোগান্তির শেষ নেই
বরিশালে ‘সাহিত্য পাতা আষাঢ়' সংখ্যার মোড়ক উন্মোচন