ধামরাইয়ে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৬
ঢাকার ধামরাইয়ে বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘন্টায় ১৬ জনকে গ্রেপ্তার করেছে ধামরাই থানা পুলিশ।
বুধবার (০৩ সেপ্টেম্বর) ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার ০২ সেপ্টেম্বর ধামরাই উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, মোঃ মামুন মোল্লা, মোঃ মজর মোল্লা, মোঃ মনির হোসেন মোল্লা, আরমান আলী, রবি সরকার, হৃদয়, সারোয়ার হোসেন বাবু, সেলিম হোসেন, লাভলী আক্তার, আব্দুল আলিম,শামীম, মোঃ রহিম, লাকী আক্তার, হাবিব প্রমানিক, মোঃ শাকিল।
গ্রেপ্তারকৃতদের মধ্যে ওয়ারেন্টভুক্ত ০৯ জন, মাদক মামলায় ৪ জন, ডাকাতি প্রস্তুতি মামলায় ০১জন, বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে শিক্ষার্থী সাদ হত্যা মামলায় ০২ জন।
এসময় মাদক মামলার আসামীদের কাছ থেকে উদ্ধার করা হয় ৩৬.৩ গ্রাম হেরোইন ও ১১পিস ইয়াবা যার আনুমানিক মুল্য ৩,৬৫,০০০ হাজার টাকা।
ধামরাই থানার (ওসি)মনিরুল ইসলাম বলেন,গত ২৪ ঘন্টায় ধামরাই থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ আসামীদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। এই বিশেষ অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন তিনি।
এমএসএম / এমএসএম
সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমান জাতিকে ‘বাংলাদেশী’ জাতীয়তাবাদী পরিচয় দিয়েছিলেন: গৌরনদীতে জহির উদ্দিন স্বপন
বিলাইছড়ি উপজেলা কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন
নড়াইলে এক পা হারানো প্রতিবন্ধীর পৈতৃক জমি দখলচেষ্টা ও গাছ কাটার অভিযোগ
সান্তাহারে ভক্তিবেদান্ত গীতা নিকেতনের বর্ষপূর্তি উৎসব পালন
ধামইরহাট-পত্নীতলায় কোন চাঁদাবাজি চলবেনা চাঁদা চাইলেই বেধে রাখবেনঃ এনামুল হক এম.পি
১৯ নভেম্বর থেকে ঢাকা-পাবনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চলাচল শুরু
কানাইঘাটে বিজিবির অভিযানে ১৫ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ
ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাউফলকে উন্নয়নের দিকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি
টেকনাফে মানব পাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার ৫৬ জিম্মি থানায় হস্তান্তর
চিকিৎসাসেবার নতুন ঠিকানা: গোবিন্দগঞ্জে ডেলটা ডায়াগনস্টিকের শুভযাত্রা
নোবিপ্রবিতে অ্যালামনাই-স্টুডেন্ট ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
রায়গঞ্জে ‘সেচের নামে ধান আদায় বন্ধে’ পাম্প মালিক-অপারেটরদের নিয়ে সভা