ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

রূপগঞ্জে ডিবি পরিচয়ে ইউপি চেয়ারম্যানকে অপহরণ


রূপগঞ্জ প্রতিনিধি photo রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৩-৯-২০২৫ বিকাল ৫:২৮

 নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডিবি পরিচয়ে অস্ত্রের মুখে জিম্মি করে গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির উদ্দিনকে দুর্বৃত্তরা অপহরণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার বেলা ২ টার দিকে উপজেলার ভুলতা এলাকার আজিজ সুপার মার্কেটের সামনে থেকে তাকে অপহরণ করে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা৷ নাসির উদ্দিন উপজেলার গোলাকান্দাইল নতুন বাজার এলাকার আব্দুল আউয়ালের ছেলে। 

অপহৃত নাসির উদ্দিনের ছোট ভাই নুর আলম ভুইয়া জানান, নাসির উদ্দিন গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। বুধবার বেলা ২টার দিকে নাসির উদ্দিন তার প্রাইভেটে গাড়িতে করে ভুলতা এলাকার আজিজ মার্কেন্টাইল ব্যাংকে কাজে যায়। কাজ শেষ করে মার্কেন্টাইল ব্যাংক থেকে বের হলে দুর্বৃত্তরা অস্ত্রের মুখে জিম্মি করে ডিবি পরিচয়ে নাসির উদ্দিন ও তার গাড়ির চালক আশিককে সাদা মাইক্রোবাসে অপহরণ করে তুলে নিয়ে যায়।  এ সময় অপহরণকারীরা প্রাইভেটকারটি ভুলতা এলাকায় ফেলে রেখে যায়। 
অপহরণকারীরা নাসির উদ্দিন ও তার চালক আশিককে নিয়ে ৩০০ ফিট হয়ে ঢাকার দিকে চলে যায় প্রত্যক্ষদর্শীরা জানায়। বর্তমানে পরিবারের সদস্যরা তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি অব্যাহত রেখেছে। পরিবারের সদস্যরা নাসির উদ্দিনের মোবাইল ফোনটি বন্ধ পাচ্ছে। 

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তরিকুল ইসলাম বলেন, আমরা এই ঘটনা শুনেছি। নাসির উদ্দিনকে উদ্ধারে আমরা তৎপরতা চালাচ্ছি।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার