গাজীপুরে ডাম্প ট্রাকে ট্রেনের ধাক্কায় ট্রাকের চালক-হেলপার নিহত
গাজীপুর মহানগরীর আক্কাস মার্কেট এলাকায় ডাম্প ট্রাকে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাত ১১টার দিকে গাজীপুর মহানগরীর আক্কাস মার্কেট এলাকায়। তাদের মরদেহ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে।
নিহতরা হলেন- ঢাকার উত্তরা কামাড়পাড়ার পশ্চিম থানার আব্দুল্লাহপুর এলাকার শাহ আলমের ছেলে বাবুল খান (৫৫) ও ট্রাকের চালক মানিকগঞ্জের ঘিওর থানার পয়লা পূর্বপাড়া এলাকার কুরমান আলীর ছেলে উজ্জ্বল হোসেন (৩৭)। বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মাহমুদুল হাসান।
স্টেশন মাস্টার বলেন, মঙ্গলবার রাত ১০টার পরে ঢাকা হতে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি আক্কাস মার্কেট এলাকায় পৌঁছালে একটি ডাম্প ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ওই ট্রাকের চালক ও হেলপারের মৃত্যু হয়েছে। ওই ট্রাকটিতে মাটি বহন করা হতো। পরে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে হাসপাতালে মর্গে পাঠিয়েছেন।
টঙ্গী রেলওয়ে ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জিন্নাহ জানান, মধ্যরাতে পঞ্চগড় থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিল। এক পর্যায়ে ট্রেনটি গাজীপুরের দক্ষিণখান এলাকায় পৌঁছায়। এ সময় একটি ড্রাম ট্রাক দক্ষিণখান রেলক্রসিং পার হচ্ছিল।
ঠিক ওই সময় রেলক্রসিং অতিক্রম করার সময় ট্রেনের সঙ্গে ড্রাম ট্রাকের সংঘর্ষ হয়। এতে ড্রাম ট্রাকটি দুমড়ে মুচড়ে গিয়ে ড্রাম ট্রাকের চালক উজ্জ্বল হোসেন ঘটনাস্থলেই মারা যান।
এ সময় ট্রাকের ভেতরে থাকা ট্রাকের হেলপার বাবুল খান গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সংঘর্ষের পর ট্রেনটি চলে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ