সলঙ্গায় ফেন্সিডিলসহ তিন নারী মাদক কারবারি গ্রেপ্তার
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় অভিযান চালিয়ে ১৫৮ বোতল ফেন্সিডিলসহ ৩ নারী মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে র্যাব-১২ সদস্যরা।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় সলঙ্গা থানার সাতটিকরী তালতলা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতরা নারী মাদক ব্যাবসায়ীরা হলেন, জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার গোপালপুর গ্রামের মো. মাসুদ রানার স্ত্রী মোছা. সাথী আক্তার (৩০), মো. আবু তালেব খানের স্ত্রী মোছা. আজেদা বেগম (৪৪), ও আব্দুল খালেকের মেয়ে মো. শারমিন আক্তার (৩১)।
র্যাব-১২ এর মিডিয়া অফিসারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সাতটিকরী এলাকায় একটি মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৫৮ বোতল ফেন্সিডিলসহ তিন নারীকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা দীর্ঘ দিন ধরে ফেন্সিডিল কেনাবেচার সাথে জড়িত। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এমএসএম / এমএসএম
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন