ঢাকা বৃহষ্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

রায়পুরে দায়িত্ব ফাঁকি দিয়ে ব্যক্তিগত চেম্বারে জম্মদিন পালন প্রাণিসম্পদ কর্মকর্তার


নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি photo নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ৩-৯-২০২৫ দুপুর ৪:১৩

‎সরকারি নিয়ম-নীতির তোয়াক্কা না করে দায়িত্বকালীন সময়ে অফিস ফাঁকি দিয়ে ব্যক্তিগত চেম্বারে বসে ভেটেরিনারি কোম্পানির প্রোডাক্ট উদ্বোধনের অভিযোগ উঠেছে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মোফাজ্জল হোসেনের বিরুদ্ধে।

‎অভিযোগ সূত্রে জানা যায়, গত রবিবার সকাল সাড়ে ১১টার দিকে রায়পুর হলরোডে নিজের চেম্বার ভেট ডক্টর্স কর্নারে বসে নাবানা কোম্পানির নতুন ক্যালসিয়াম প্রোডাক্ট উদ্বোধন করেন তিনি। এসময় কয়েকজন ভেটেরিনারি কোম্পানির প্রতিনিধি উপস্থিত ছিলেন। সরকারি অফিস চলাকালে ব্যক্তিগত চেম্বারে বসে এ আয়োজন করায় ক্ষোভ প্রকাশ করেছে হাসপাতালে আসা সেবা প্রার্থীরা।

‎এছাড়া ডাঃ মোফাজ্জলের বিরুদ্ধে খামারিদের কাছ থেকে চিকিৎসার নামে জোরপূর্বক ২,০০০ টাকা ভিজিট নেওয়া, অফিসে নেশাজাতীয় দ্রব্য সেবন, এবং কোম্পানির প্রতিনিধিদের হুমকি দেওয়ার মতো নানা অভিযোগ পাওয়া গেছে।

‎নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন খামারি অভিযোগ করেন “চিকিৎসার জন্য গেলে তিনি ২,০০০ টাকা ভিজিট দাবি করেন। টাকা না দিলে চিকিৎসা দেন না।”

‎অফিস সূত্র জানায়, ২০২৩ সালের নভেম্বরে এসিআই ভেটেরিনারি কোম্পানির মার্কেটিং অফিসার  মুরাদ হোসেন তার অন্যায় চাপে পড়ে চাকরি হারানোর উপক্রম হন। শেষ পর্যন্ত বাধ্য হয়ে প্রকাশ্যে ক্ষমা চাইতে হলেও পরবর্তীতে তাকে ওই এলাকা ছেড়ে অন্যত্র চাকরি নিতে হয়।

‎এসিআই ভেটেরিনারি কোম্পানির মুরাদ হোসেন জানান, কোম্পানি আমার পক্ষে না গিয়ে কোম্পানি তার ব্যবসায়ী সম্পর্ক বজায় রাখতে মোফাজ্জল হোসেন এর পক্ষে যাওয়ায় আমি সঠিক বিচার না পেয়ে বাধ্য হয়ে ক্ষমা চাইছি।  এখন তার প্রতি আমার কোন অভিযোগ নেই, এখন আমি অন্য যায়গায় চাকরি করছি।"

‎এ বিষয়ে নাবানা কোম্পানির প্রতিনিধি সেলিম জানান “আসলে ওইদিন কোম্পানির প্রোডাক্ট উদ্বোধন হয়নি, বরং ডাঃ মোফাজ্জল হোসেনের জন্মদিন পালন করা হয়েছে।”

‎অভিযোগের বিষয়ে প্রশ্ন করা হলে ডাঃ মোফাজ্জল হোসেন সাংবাদিকের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন “আমি একজন সার্জন লেভেলের ডাক্তার। চিকিৎসা নিতে চাইলে খামারিকে অবশ্যই ২,০০০ টাকা ভিজিট দিতে হবে। আর কোম্পানির প্রতিনিধিদের ধমকানো আমার এখতিয়ার।”

‎উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আতাউর রহমান বলেন “ডাঃ মোফাজ্জল একটি প্রকল্পের আওতায় কাজ করছেন, তবে প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে ২০২৪ এর জুনে,  তবে এখনো সে প্রকল্পের আওতায় কাজ করছেন। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

‎রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান খান বলেন “অফিস চলাকালে ব্যক্তিগত চেম্বারে কোম্পানির প্রোডাক্ট উদ্বোধনের কোনো নিয়ম নেই। প্রাণিসম্পদ দপ্তর ব্যবস্থা না নিলে প্রশাসন থেকে আমরা ব্যবস্থা নেব।

এমএসএম / এমএসএম

তাহিরপুরে জেডসি বান্ধব গ্রিন স্কুলের সফলতা ও অগ্রগতি উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

সাগরে ধরা পড়লো বিরল প্রজাতির ধাতিনা ভোল মাছ

‎কুতুবদিয়ার ফতেহ আলী সিকদার পাড়া সিসিতে নানা অনিয়মের অভিযোগ

​রাণীনগরে জনতা ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা কল্যাণ পরিষদের উদ্যোগে চারা বিতরণ

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৩ লাখ ৬০ হাজার টাকা

দাউদকান্দিতে মেধার বিকাশের বৃত্তি প্রদান ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

নেত্রকোণার মদনে ব্রিজের এপ্রোচ ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন-দুই পারের মানুষের দুর্ভোগ

লালমনিরহাটে মাদক মামলায় ৭ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত, আসামি পলাতক

আরাফাত রহমান কোকোর জন্মদিন উপলক্ষে নন্দীগ্রামে ফলজ বৃক্ষ বিতরণ

চাঁদপুরে স্বর্ণব্যবাসয়ী হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড, অপরজনের যাবজ্জীবন

চাঁদপুরে পিতাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

নাচোলে নতুন সড়ক নির্মাণে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ

ফরিদগঞ্জে বিএনপি কার্যালয় ভাঙচুরের মামলায় ছাত্রলীগ নেতা আজাদ হোসেন রবিন গ্রেপ্তার