চট্টগ্রাম উত্তর জেলা
মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সচিব হলেন শাহ আলম
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের চট্টগ্রাম উত্তর জেলা ইউনিট কমান্ডের সদস্যসচিব মনোনীত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা শাহ আলম ভুঁইয়া। সম্প্রতি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা নাঈম জাহাঙ্গীর ও সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করেছেন। এই সফলতায় তাকে অভিনন্দন জানিয়েছে মুক্তিযোদ্ধা পুনর্বাসন সোসাইটির ( জামুকা নিবন্ধন নং-১৬৩/২০১৩) নেতৃবৃন্দ। সংগঠনের আইন ও মানবাধিকার বিষয়ক উপদেষ্টা হাসানুল আলম মিথুন বিষয়টি নিশ্চিত করেছেন। এক অভিনন্দন বার্তায় মুক্তিযোদ্ধা পুনর্বাসন সোসাইটির পক্ষে সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আহসান উদ্দিন খাঁন এবং সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা কর্মকর্তা মো. জহিরুল হক বলেন, বীর মুক্তিযোদ্ধা মো. শাহ আলম ভূইয়া একজন সৎ, মেধাবী ও ত্যাগী মুক্তিযোদ্ধা। সম্প্রতি তাকে চট্টগ্রাম উত্তর জেলা ইউনিট কমান্ডের সদস্যসচিব মনোনীত করায় তাকে অভিনন্দনের পাশাপাশি কেন্দ্রীয় কমিটিকে ধন্যবাদ জানান নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ বলেন, শাহ আলম জাতির এক সুর্য সন্তান। স্বাধীনতা যুদ্ধে জীবনের মায়া ত্যাগ করে তিনি দেশকে রক্ষা করার জন্য যুদ্ধে ঝাপিয়ে পড়েছিলেন।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের অনুমোদিত এডহক কমিটিতে আহবায়ক করা হয়েছে, বীর মুক্তিযোদ্ধা এ,এইচ,এস, জিলানী চৌধুরীকে ও যুগ্ন আহবায়ক করা হয়েছে বীর মুক্তিযোদ্ধা মো. শফিকে। কমিটির অন্য সদস্যরা হলেন, বীর মুক্তিযোদ্ধা ওয়াহিদুল আলম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী কুসুম, বীর মুক্তিযোদ্ধা শেখ আবু আহমেদ, বীর মুক্তিযোদ্ধা শাহাদাত উল্লাহ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা কাজী মাহবুবুল আলম, বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল বায়েছ, বীর মুক্তিযোদ্ধা নুরুল মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা মোঃ ইলিয়াছ মিয়া।
একই চিঠির অনুলিপি পাঠানো হয়েছে, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সচিবকে, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালক, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, এসপিকেও।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা মো. শাহ আলম ভুঁইয়া ১১ নং সেক্টরে কর্নেল তাহেরের নেতৃত্বে যুদ্ধ করেছিলেন। তিনি সীতাকুণ্ডের ১ নং ইউনিয়নের বাসিন্দা। এর আগেও কেয়ারটেকার সরকারের আমলে তিনি দায়িত্ব পালন করেছিলেন। তিনি বিভিন্ন সমাজ সেবামূলক কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন। দলমতের উর্ধ্বে থেকে নিজেকে সমাজ ও রাষ্ট্রের দায়িত্বে নিয়োজিত রেখেছেন এই বীর যোদ্ধা।
এমএসএম / এমএসএম
সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমান জাতিকে ‘বাংলাদেশী’ জাতীয়তাবাদী পরিচয় দিয়েছিলেন: গৌরনদীতে জহির উদ্দিন স্বপন
বিলাইছড়ি উপজেলা কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন
নড়াইলে এক পা হারানো প্রতিবন্ধীর পৈতৃক জমি দখলচেষ্টা ও গাছ কাটার অভিযোগ
সান্তাহারে ভক্তিবেদান্ত গীতা নিকেতনের বর্ষপূর্তি উৎসব পালন
ধামইরহাট-পত্নীতলায় কোন চাঁদাবাজি চলবেনা চাঁদা চাইলেই বেধে রাখবেনঃ এনামুল হক এম.পি
১৯ নভেম্বর থেকে ঢাকা-পাবনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চলাচল শুরু
কানাইঘাটে বিজিবির অভিযানে ১৫ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ
ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাউফলকে উন্নয়নের দিকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি
টেকনাফে মানব পাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার ৫৬ জিম্মি থানায় হস্তান্তর
চিকিৎসাসেবার নতুন ঠিকানা: গোবিন্দগঞ্জে ডেলটা ডায়াগনস্টিকের শুভযাত্রা
নোবিপ্রবিতে অ্যালামনাই-স্টুডেন্ট ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
রায়গঞ্জে ‘সেচের নামে ধান আদায় বন্ধে’ পাম্প মালিক-অপারেটরদের নিয়ে সভা