চন্দনাইশে হালদা নদীর প্রাকৃতিক মৎস্য সম্পদ সংরক্ষণে গুরুত্বারোপ সেমিনার অনুষ্ঠিত
চট্টগ্রামের চন্দনাইশে হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র ও মৎস্য সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে অংশীজন উদ্বুদ্ধকরণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) ১২ টার দিকে উপজেলা ভিডিও কনফারেন্স হল রুমে উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর আহসানের সভাপতিত্বে এই শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাজীব হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আজাদ হোসেন,সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা ফয়সাল আহমদ,চৌধুরী,যুব উন্নয়ন কর্মকর্তা আ ন ম ছালেহ উদ্দিন,সমাজ সেবা কর্মকর্তা রাসেল চৌধুরী,পল্লী উন্নয়ন কর্মকর্তা মীর ইমরান হোসেন,এনজিও সম্বনয়কারী নুরুল হক চৌধুরী,সহকারী মৎস্য কর্মকর্তা মাকসুদ আহমদ প্রমুখ। এসময় সাংবাদিক,সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন অঞ্চলের মৎস্যচাষী ও প্রতিনিধি উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন,হালদা নদী দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র,যেখানে রুই জাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন ঘটে। হালদা নদী থেকে সংগ্রহকৃত ডিম ও রেণু জাতীয় পণ্য বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। বিশেষ করে প্রাকৃতিকভাবে উৎপাদিত মাছের পোনা মানসম্পন্ন ও দ্রুতবর্ধনশীল হওয়ায় এর চাহিদা সবসময় বেশি। এ প্রকল্প বাস্তবায়ন হলে আগামীতে হালদা নদীর প্রাকৃতিক মৎস্য সম্পদ সংরক্ষণ ও দেশের মৎস্য খাতের উন্নয়নে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এমএসএম / এমএসএম
বারহাট্টায় সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে হাজারো মানুষ
ধরলার ভাঙন রোধে টেকসই বেড়িবাঁধের দাবিতে পাউবো'র সামনে মানববন্ধন
হাতিয়ায় নানা অনিয়ম ও অসদাচরণের অভিযোগে সহকারী শিক্ষক চাকরিচ্যুত
রাঙ্গামাটির বরকলে শিক্ষা প্রতিষ্ঠানসহ সুবিধাবঞ্চিতদের মাঝে বিজিবির অনুদান প্রদান
সুবর্ণচরে মাদক-সন্ত্রাস ও কিশোর গ্যাংবিরোধী র্যালি ও সমাবেশ
স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে গুলি করে ও কুপিয়ে জখম
মনপুরার কলাতলীতে অসহায় মানুষের জমির ঘাস বিক্রি, লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
সুন্দরবনে অবৈধভাবে কাঁকড়া শিকার: ৮ জেলে আটক
দৌলতপুরে ইলেকট্রিক দোকানে হামলা-ভাঙচুর
আত্মহত্যার প্ররোচনার মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার
বাঙ্গালহালিয়াতে চন্দ্রঘোনা থানার উদ্যোগে এক মাদকবিরোধী র্যালি ও সমাবেশ সভা
পেকুয়ায় ইয়াবা-গাঁজাসহ যুবক আটক, ১ মাসের কারাদণ্ড