বাঘায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষ বিতরণ ও রোপণ কর্মসূচি
রাজশাহীর বাঘায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষ বিতরণ ও বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৩ টায় চন্ডিপুর বিএনপি পার্টি অফিস প্রাঙ্গণে স্থানীয় জনসাধারণের মাঝে এক হাজার চারা গাছ বিতরণ করা হয়। আমেরিকান প্রবাসী ও সাবেক ছাত্রনেতা আমিনুল ইসলাম মিঠুর সৌজন্যে আয়োজিত এ কর্মসূচিতে বিপুলসংখ্যক স্থানীয় জনগণ ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আমিনুল ইসলাম মিঠু বলেন, “পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। আগামী প্রজন্মকে একটি সবুজ ও সুস্থ বাংলাদেশ উপহার দিতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে।”
কর্মসূচিতে অবসরপ্রাপ্ত সেনা সদস্য ওয়ারেন্ট অফিসার হামিদুল ইসলাম , সাবাজ আহমেদ, ফরিদ হোসেন, মানুম হোসেন (সাধারণ সম্পাদক, ৬নং ওয়ার্ড), সাগর আহমেদ (সাধারণ সম্পাদক, ৩নং পাকুড়িয়া যুবদল)সহ স্থানীয় নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এমন মানবিক ও পরিবেশবান্ধব উদ্যোগে অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও সন্তোষের সৃষ্টি হয়।
এমএসএম / এমএসএম
সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমান জাতিকে ‘বাংলাদেশী’ জাতীয়তাবাদী পরিচয় দিয়েছিলেন: গৌরনদীতে জহির উদ্দিন স্বপন
বিলাইছড়ি উপজেলা কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন
নড়াইলে এক পা হারানো প্রতিবন্ধীর পৈতৃক জমি দখলচেষ্টা ও গাছ কাটার অভিযোগ
সান্তাহারে ভক্তিবেদান্ত গীতা নিকেতনের বর্ষপূর্তি উৎসব পালন
ধামইরহাট-পত্নীতলায় কোন চাঁদাবাজি চলবেনা চাঁদা চাইলেই বেধে রাখবেনঃ এনামুল হক এম.পি
১৯ নভেম্বর থেকে ঢাকা-পাবনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চলাচল শুরু
কানাইঘাটে বিজিবির অভিযানে ১৫ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ
ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাউফলকে উন্নয়নের দিকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি
টেকনাফে মানব পাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার ৫৬ জিম্মি থানায় হস্তান্তর
চিকিৎসাসেবার নতুন ঠিকানা: গোবিন্দগঞ্জে ডেলটা ডায়াগনস্টিকের শুভযাত্রা
নোবিপ্রবিতে অ্যালামনাই-স্টুডেন্ট ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
রায়গঞ্জে ‘সেচের নামে ধান আদায় বন্ধে’ পাম্প মালিক-অপারেটরদের নিয়ে সভা