চন্দনাইশে বাউন্ডারী ওয়ালের কাজ করতে গিয়ে বাঁধার সম্মুখীন: প্রতিবাদ করতে গিয়ে শিক্ষার্থীসহ আহত-২
চট্টগ্রাম চন্দনাইশে নিজেদের বসত ভিটা জায়গায় পাকা বাউন্ডারী ওয়াল নির্মানের কাজ করতে গিয়ে বাঁধার সম্মুখীনে পরেন এক গৃহবধূ। এতে প্রতিবাদ করতে গিয়ে লোহার রডের আঘাতে রক্তাক্ত হয়ে গুরতরে আহত হয় বিদ্যালয়ে পড়ুয়া বারাকাতুর রহমান নিহাম (৯) নামে এক শিক্ষার্থী। এই ঘটনায় আহত নিহামের মা এ্যানি আক্তার (২৫) বাদী হয়ে তিন জনের নাম উল্লেখ করে চন্দনাইশ থানায় অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলেন কাঞ্চনাবাদ ইউপি ৮নং ওয়ার্ডের নগর পাড়া এলাকার মৃত ইসমাইল মেম্বার এর ছেলে মোঃ ইকবাল (৫০),মোঃ ইকবালের স্ত্রী সাজেদা বেগম (৩৮) ও মোঃ ইকবালের ছেলে ইসনান (২১)। অভিযোগ সূত্রে জানা যায় এ্যানি আক্তার তার স্বামীর বসত ভিটায় পাকা বাউন্ডারী ওয়াল নির্মানের জন্য কাজ শুরু করলে বিবাদীগন সেখানে বাঁধা প্রদান করে। পরবর্তীতে কথা-কাটাকাটি এক পর্যায়ে বিবাদীগন লোহার লড দিয়ে তার ছেলের মাথায় আঘাত করলে তার ডান চোখের নিচে রক্তাক্ত করেন। এসময় তার ছেলেকে বাঁচতে গিয়ে দেবর মতিউর রহমানও হাতে আঘাতপ্রাপ্ত হন এবং পুনরায় তাদের উপর ক্ষিপ্ত হয়ে মেরে পেলার হুমকি প্রদান করেন। পরে আহতদের স্থানীয়রা উদ্ধার করে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। বর্তমানে সেখানে তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
এমএসএম / এমএসএম
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা