অভয়নগরে ১১বছরের শিশু ধর্ষণের অভিযোগে ফেরিওয়ালা আটক
যশোরের অভয়নগর উপজেলার তালতলা এলাকায় ১১ বছরের এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আব্দুল মান্নান (৩৪) নামের এক ফেরিওয়ালাকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার (২সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীর বাবা আব্দুল আল মামুন জানান, সকালবেলা স্কুলে যাওয়া তার মেয়ে বিকেলে বাসায় ফেরার পর অসুস্থ হয়ে পড়ে। পরে মায়ের জিজ্ঞাসাবাদে শিশুটি জানায়, স্কুলের পাশে থেকে ফেরিওয়ালা মান্নান তাকে একটি দেওয়ালের পাশে নিয়ে অনৈতিক কাজ করে। পরে বিষয়টি পরিবার পুলিশকে জানালে অভয়নগর থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে।
অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফেরদাউস শান্ত জানান, শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে অভয়নগর থানার ওসি মো. রবিউল ইসলাম বলেন, "চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠিয়ে অভিযুক্তকে আটক করা হয়েছে। তার বাড়ি কেশবপুরে হলেও সে নওয়াপাড়া গুয়োখোলা এলাকায় ভাড়া থাকত। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।"
এমএসএম / এমএসএম
তারাগঞ্জে একই দিনে মাদকবিরোধী জোরালো অভিযান
জেলা ট্রেজারি পরিদর্শন ও ভেরিফিকেশন কার্যক্রম পরিচালনা করলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহার
চট্টগ্রাম বন একাডেমির পরিচালক আমিনুল ইসলামের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ
ভূরুঙ্গামারীতে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
নাচোলে ১৭১তম ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত
উলিপুরে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ
৭০ কোটি টাকার বাজেট ঘোষণা টুঙ্গিপাড়া পৌরসভার
সুনামগঞ্জে সিয়ামের চুরি হওয়া সিএনজি ১ মাসেও উদ্ধার হয়নি, পরিবারে হতাশা
বোদা পৌরসভার ৮১ কোটি টাকার বাজেট ঘোষণা
পাঁচবিবিতে মাদক নির্মূলে পুলিশের জিরো টলারেন্স নীতি
রাজশাহীতে ‘Run for Padma’র সংবাদ সম্মেলন
কুড়িগ্রামে ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের ওপর হামলার অভিযোগ