ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

চৌগাছা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সভা


ইমাম হোসেন সাগর, চৌগাছা photo ইমাম হোসেন সাগর, চৌগাছা
প্রকাশিত: ৩-৯-২০২৫ দুপুর ৪:৫৭

যশোরের চৌগাছা উপজেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়।
নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ফারজানা ইসলামের সভাপতিত্বে সভায় আলোচনা করেন সংগঠনের সদস্য সচিব ও যুব উন্নয়ন কর্মকর্তা সুভাষ চন্দ্র চক্রবর্তী, সদস্য ও ক্রীড়া সংগঠক মঈন উদ্দিন মঈন, সদস্য ও ক্রীড়া সম্পৃক্ত ব্যক্তি আব্দুল্লাহ আল মামুন, সদস্য,ক্রীড়ানুরাগী ও হাকিমপুর ইউপি চেয়ারম্যান মাসুদুল হাসান, সদস্য ও সংগঠক ছাত্র প্রতিনিধি জাহিদ হাসান তপু, সদস্য ও দৈনিক লোকসমাজ পত্রিকার চৌগাছা স্টাফ রিপোর্টার, প্রেসক্লাব চৌগাছার সদস্য সচিব মুকুরুল ইসলাম মিন্টু প্রমুখ। 
এ সময় পাতিবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ সভাপতি আতাউর রহমান লাল, সাংবাদিক আজিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় চৌগাছায় সব ধরনের খেলাধুলা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সাথে প্রতিটি খেলায় যোগ্য খেলোয়াড় তৈরীর ক্ষেত্রে কি কি করণীয় সেটি নিয়েও আলোচনার পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে চৌগাছার ঐতিহ্যবাহি সরকারী শাহাদৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে আন্তঃ উপজেলা ফুটবল টুর্ণামেন্ট আয়োজনের সিদ্ধান্ত হয়।

এমএসএম / এমএসএম

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়