৫০ বছর বেদখল হওয়া জায়গা বুঝে পেল কোটালীপাড়া থানা পুলিশ
প্রায় ৫০ বছরেরও অধিক সময় ধরে বেদখল থাকা ৪ একর ৭ শতাংশ জমি অবশেষে বুঝে পেয়েছে গোপালগঞ্জের কোটালীপাড়া থানা পুলিশ। গত ৩০ আগস্ট থানার জমি অবৈধভাবে দখলে থাকা ১৩টি পরিবার জমি ছেড়ে অন্যত্র চলে গেলে কোটালীপাড়া থানা তাদের বেদখল থাকা জমি বুঝে পায়।
জমির অভাবে এতোদিন থানার সদস্যদের আবাসনের যে সংকট ছিল এখন অচিরেই দূর হবে বলে উচ্ছ্বসিত পুলিশ সদস্যেরা।জানা গেছে, স্বাধীনতার পর থেকে কোটালিপাড়া থানা ভবনের পাশের পরিত্যক্ত জমিতে আশ্রয় নিয়ে বসতবাড়ি গড়ে তোলে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের কয়েকটি পরিবার।
আশ্রয় নেওয়ার কয়েকবছর পর থেকে তাদের আত্মীয় স্বজনেরাও থানার জমি দখল করে বসতবাড়ি গড়ে তোলে।বেশ কয়েকবছর আগে থেকে থানা কতৃপক্ষ কয়েকবার তাদের নোটিশ করে জমি ছেড়ে দেওয়ার জন্য। কিন্তু বিগত দিনে তারা জমি ছাড়তে গড়িমসি শুরু করে। কিছুদিন আগে কোটালীপাড়া থানা পুলিশ তাদের সঙ্গে আলোচনা করে জমি ছেড়ে দিতে বললে তারা দখল করা জমি ছেড়ে অন্যত্র চলে যায়। ফলে কোটালীপাড়া থানা পুলিশ তাদের বেদখল থাকা ৪ একর ৭ শতাংশ জমি বুঝে পায়।
বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে জানা যায়, ১৩ টি পরিবার এখানে অবৈধভাবে ঘর নির্মাণ করে বসবাস করছিল। তারা তাদের ঘরগুলো অন্যত্র স্থানান্তর করেছেন। সেখানে এখন শুধু একটি মন্দির ও একটি ভবনের ছাদে মোবাইল কম্পানির টাওয়ার রয়েছে। এবিষয়ে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, আমরা আমাদের জমি দীর্ঘদিন পরে বুঝে পেয়েছি। এতে করে আমাদের থানার আরও ৪ একর জমি আমাদের কাছে ফিরে এলো। আমাদের ফোর্সের আবাসন সংকট রয়েছে। তিনি আরো বলেন, জমির অভাবে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন না হওয়ায় পুলিশ সদস্যরা মানবেতর দিনপার করছে। জমি সংকট ও বেদখল থাকায় আমরা ভবন তৈরি করতে পারছি না। এখন জমি যেহেতু আমরা বুঝে পেয়েছি আমাদের সদস্যদের জন্য আবাসস্থল সহ প্রয়োজনীয় কাজে জমি ব্যবহার করতে পারবো।
এমএসএম / এমএসএম
৩ ব্রোকারেজ হাউজ-কে ডিএসই’র ফিক্স সার্টিফিকেশন প্রদান
বাগেরহাটের মোংলায় বিদ্যালয় পরিচালনা পর্ষদ গঠন নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, অফিস ভাঙচুর
মধুখালী নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিক দত্তর অভিযানে মধুমতি নদীতে অবৈধ ড্রেজার জব্দ
চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক লুৎফুন নাহার
আদমদীঘিতে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন
কৃষি ও পুষ্টি উন্নয়নে টুঙ্গিপাড়ায় পার্টনার কংগ্রেস
সিংড়া উপজেলা পর্যায়ে স্টেক হোন্ডারদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত
কাউনিয়ায় বিএনপি নেতা মোশাররফ হোসেন রকসির পিতার জানাজা ও দাফন সম্পন্ন
কৃষকের ৩০০ মণ ধানসহ বাংলো ঘর পুড়ে ছাই
উলিপুরে এসডিজি অর্জনে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
দর্শনা থানাপাড়ায় যুবদল নেতা রিংকুর ব্যক্তিগত উদ্যোগে কলের পাড় নির্মাণ, জনসাধারণের স্বস্তি
যশোরে রিয়াজ হত্যাকাণ্ডে মামলা-পুলিশের অভিযানে প্রেপ্তার ৩