খালিয়াজুরীতে ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১
নেত্রকোণার খালিয়াজুরী উপজেলাধীন নুরপুর বোয়ালী গ্রামের পশ্চিম পাড়া এলাকায় একজনকে গ্রেফতার করেছে খালিয়াজুরী থানা পুলিশ।
গ্রেফতার কৃত ব্যক্তি নুরপুর বোয়ালী গ্রামের পশ্চিম পাড়া এলাকার মৃত ওয়াহেদ শেখের ছেলে বাবুল শেখ (৬০)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ধর্ষিতা শিশুটি কিছুদিন পুর্বে বাবার বাড়ী থেকে নানার বাড়ীতে বেড়াতে আসে মায়ের সঙ্গে। ২ সেপ্টেম্বর ( মঙ্গলবার) আনুমানিক বিকাল পাঁচটায় বিস্কুট ও চকলেটের প্রলোভন দেখিয়ে পাশের বাড়ীর বাবুল শেখ ছয় বছরের শিশুটিকে তার ঘরে নিয়ে ধর্ষণ করে। এদিকে শিশুটিকে খুঁজে না তার( শিশু) মা পাশের বাড়ীর ধর্ষক বাবুল শেখের ঘরে উলঙ্গ অবস্থায় দেখতে পেয়ে শিশুর মার ডাক চিৎকারে এলকার লোকজন জড়ো হয়ে মেয়েটিকে ধর্ষকের হাত থেকে উদ্ধার করেন। পরে স্থানীয় মাতাব্বরগণ আপোষ মীমাংসার জন্য চেষ্টা করে কিন্তু ভিকটিমের বাবার আপত্তিতে ৩ সেপ্টেম্বর ( বুধবার) খালিয়াজুরী থানায় লিখিত করেন। অভিযোগের প্রেক্ষিতে থানার উপ-পরিদর্শক মোঃ মঞ্জু মিয়ার নেতৃত্বে ধর্ষককে তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে জানতে চাওয়া হলে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মকবুল হোসেন জানান, ভিকটিমের বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে ধর্ষককে গ্রেফতার করা হয়েছে। তিনি আরও জানান,ধর্ষককে আইনানুগ ব্যবস্থার সকল ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযুক্ত আসামীকে জেল হাজতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে
এমএসএম / এমএসএম
নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন
খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক
টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক
তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত
পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার
সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি
দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী