ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

সভাপতি জমির, সম্পাদক সুমন

জুড়ীতে রাবারড্যাম পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি'র নির্বাচন


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ৪-৯-২০২৫ দুপুর ১২:৩২

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার "কন্টিনালা রাবারড্যাম পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড" এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত জুড়ী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে  সভাপতি পদে সাইফুর রহমান জমির ১৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল হান্নান পেয়েছেন ৮৫ ভোট। অপরদিকে সাংবাদিক সাইফুল ইসলাম সুমন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি আব্দুর রব, কোষাধ্যক্ষ ডাঃ ফারুক আহমদ, সদস্য ইলিয়াছুর রহমান ময়না, এমএ রউফ, রফিকুল ইসলাম, সিরাজুল ইসলাম, ইমরুন নাহার সুমি, আছিয়া বেগম, খোরশিদা বেগম, শিউলি আক্তার। 

দীর্ঘদিন পর কন্টিনালা রাবারড্যাম পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড" এর নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় এ নির্বাচনকে ঘিরে ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। নতুন এই কমিটির মাধ্যমে কৃষকদের সার্বিক উন্নয়নসহ রাবারড্যামের সার্বিক উন্নয়ন হবে বলে প্রত্যাশা করছেন সাধারণ ভোটাররা।

ভোট গ্রহণ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধর, জেলা সমবায় অফিসার মুশাহিদুর রেজা চৌধুরী, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শিল্পপতি আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু, জুড়ী থানার ওসি মুরশেদুল আলম ভূঁইয়া, উপজেলা সমবায় অফিসার সুধীন্দ্র চন্দ্র দেব, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, উপজেলা জামায়াতের আমির হেলাল উদ্দিন, সেক্রেটারী আব্দুল আজিম, জুড়ী প্রেসক্লাবের সভাপতি তানজির আহমেদ রাসেল, সহ-সভাপতি ইমরানুল ইসলাম, মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসহাক আলী প্রমুখ। 

নির্বাচনের সার্বিক দায়িত্বে ছিলেন, মৌলভীবাজার জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক ও নির্বাচন কমিটির সভাপতি মোহাম্মদ মিনার আলী, জুড়ী উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক ও  নির্বাচন কমিটির সদস্য সুনীল কুমার বর্ধন, জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও নির্বাচন কমিটির সদস্য মনিরুল ইসলাম এবং মক্তদির বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নির্বাচন কর্মকর্তা সেলিম আহমেদ।

এমএসএম / এমএসএম

সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমান জাতিকে ‘বাংলাদেশী’ জাতীয়তাবাদী পরিচয় দিয়েছিলেন: গৌরনদীতে জহির উদ্দিন স্বপন

বিলাইছড়ি উপজেলা কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন

নড়াইলে এক পা হারানো প্রতিবন্ধীর পৈতৃক জমি দখলচেষ্টা ও গাছ কাটার অভিযোগ

সান্তাহারে ভক্তিবেদান্ত গীতা নিকেতনের বর্ষপূর্তি উৎসব পালন

ধামইরহাট-পত্নীতলায় কোন চাঁদাবাজি চলবেনা চাঁদা চাইলেই বেধে রাখবেনঃ এনামুল হক এম.পি

১৯ নভেম্বর থেকে ঢাকা-পাবনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চলাচল শুরু

কানাইঘাটে বিজিবির অভিযানে ১৫ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ

ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাউফলকে উন্নয়নের দিকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি

টেকনাফে মানব পাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার ৫৬ জিম্মি থানায় হস্তান্তর

চিকিৎসাসেবার নতুন ঠিকানা: গোবিন্দগঞ্জে ডেলটা ডায়াগনস্টিকের শুভযাত্রা

নোবিপ্রবিতে অ্যালামনাই-স্টুডেন্ট ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

রায়গঞ্জে ‘সেচের নামে ধান আদায় বন্ধে’ পাম্প মালিক-অপারেটরদের নিয়ে সভা

ধুনটে খাসজমি ও সরকারি খাল দখলের অভিযোগ, ঝুঁকিতে ৩০০ একর ফসলি জমি