ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

শ্রীমঙ্গলে হঠাৎ করেই পরিদর্শনে এনসিপি’র কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব-প্রীতম দাশ


রাজেশ ভৌমিক (শ্রীমঙ্গল) photo রাজেশ ভৌমিক (শ্রীমঙ্গল)
প্রকাশিত: ৪-৯-২০২৫ দুপুর ৪:৩২

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ করেই পরিদর্শনে আসেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব প্রীতম দাশ। বৃহস্পতিবার দুপুরে তিনি এনসিপির স্থানীয় নেতাকর্মীদের নিয়ে হাসপাতালটি ঘুরে দেখেন এবং রোগী, তাদের স্বজন ও কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। হাসপাতালে অবস্থানকালে তিনি বিভিন্ন সমস্যার খোঁজখবর নেন। রোগীদের অভিযোগ শোনার পাশাপাশি চিকিৎসকদের কাছ থেকেও দৈনন্দিন কার্যক্রম ও সমস্যার কথা শোনেন তিনি। পরে হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রীতম দাশ। সাংবাদিকদের তিনি বলেন, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন যে সংখ্যক রোগী আসেন, তার তুলনায় চিকিৎসকের সংখ্যা অনেক কম। পরিছন্নতাকর্মীও অপর্যাপ্ত। প্রায় পাঁচ লাখ মানুষের সেবা দেওয়ার জন্য মাত্র ৫০ শয্যার এ হাসপাতালে পর্যাপ্ত জনবল নেই। ফলে চিকিৎসকদের ডাবল ডিউটি করতে হচ্ছে। এতে চিকিৎসা সেবার মানও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তিনি আরও বলেন, এখানে কোনো নিরাপত্তা প্রহরী নেই। ভর্তি রোগীর সংখ্যা বেড়ে গেলে বহিরাঙ্গনে অতিরিক্ত বেড বসানো হয়, কিন্তু সেখানে ফ্যান নেই। হাসপাতালে অনেক জায়গায় লাইট নষ্ট হয়ে থাকায় অন্ধকার থাকে। আজ আউটডোর বিভাগে প্রচুর রোগী এসেছিলেন, কিন্তু চিকিৎসকের সংখ্যা কম থাকায় তাদের অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে। শিশু ওয়ার্ডের সামনে ফাটল ধরে আছে, বৃষ্টি হলে সেখান দিয়ে পানি পড়ার সম্ভাবনা রয়েছে। এগুলো সমাধান না হলে বড় ধরনের ঝুঁকি তৈরি হতে পারে। প্রীতম দাশ বলেন, চিকিৎসকরা দ্বিগুণ দায়িত্ব পালন করে আপাতত পরিস্থিতি সামাল দিচ্ছেন। তবে এভাবে চলতে থাকলে ভবিষ্যতে চিকিৎসা কার্যক্রমে আরও অচলাবস্থা তৈরি হবে। তাই আমরা এনসিপির পক্ষ থেকে দ্রুত স্বাস্থ্য বিভাগের সঙ্গে কথা বলব, যেন এখানে পর্যাপ্ত চিকিৎসক, নার্স, পরিছন্নতাকর্মী ও নিরাপত্তাকর্মী নিয়োগ দেওয়া হয়। একইসঙ্গে বিদ্যুৎ, পানিসহ অবকাঠামোগত সমস্যাগুলোও দ্রুত সমাধান করতে হবে।

এমএসএম / এমএসএম

সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমান জাতিকে ‘বাংলাদেশী’ জাতীয়তাবাদী পরিচয় দিয়েছিলেন: গৌরনদীতে জহির উদ্দিন স্বপন

বিলাইছড়ি উপজেলা কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন

নড়াইলে এক পা হারানো প্রতিবন্ধীর পৈতৃক জমি দখলচেষ্টা ও গাছ কাটার অভিযোগ

সান্তাহারে ভক্তিবেদান্ত গীতা নিকেতনের বর্ষপূর্তি উৎসব পালন

ধামইরহাট-পত্নীতলায় কোন চাঁদাবাজি চলবেনা চাঁদা চাইলেই বেধে রাখবেনঃ এনামুল হক এম.পি

১৯ নভেম্বর থেকে ঢাকা-পাবনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চলাচল শুরু

কানাইঘাটে বিজিবির অভিযানে ১৫ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ

ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাউফলকে উন্নয়নের দিকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি

টেকনাফে মানব পাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার ৫৬ জিম্মি থানায় হস্তান্তর

চিকিৎসাসেবার নতুন ঠিকানা: গোবিন্দগঞ্জে ডেলটা ডায়াগনস্টিকের শুভযাত্রা

নোবিপ্রবিতে অ্যালামনাই-স্টুডেন্ট ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

রায়গঞ্জে ‘সেচের নামে ধান আদায় বন্ধে’ পাম্প মালিক-অপারেটরদের নিয়ে সভা

ধুনটে খাসজমি ও সরকারি খাল দখলের অভিযোগ, ঝুঁকিতে ৩০০ একর ফসলি জমি