রৌমারীতে অসাধু সার ডিলারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
কুড়িগ্রামের রৌমারীতে সারের মুল্য বৃদ্ধি ও সিন্ডিকেট ভেঙ্গে দাও, সিন্ডিকেট হোতাদের গ্রেফতার কর, অবিলম্বে বন্দবেড় ইউনিয়নে বড় বাজারে সার ডিলার নিয়োগ কর, বাজার মনিটরিং বাড়াও, ভেজাল সার বীজ ও কিটনাশকের হাত থেকে চাষীদের বাঁচাও, ক্ষুদ চাষীদের কাছ থেকে শশ্য ধান ক্রয় করো, দালাল বাটপারদের হটাও এর দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসি।
বৃহস্পতিবার সমাজতান্ত্রিক ক্ষেতমুজুর ও কৃষকফ্রন্ট এর আয়োজনে দুপুরের দিকে উপজেলা পরিষদ গেট সংলগ্ন রৌমারী টু ঢাকা মহাসড়কে এই মানববন্ধন করা হয়। বিক্ষোভ মিছিলটি থানা মোড় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা গেটে মিলিত হয়। পরে মানববন্ধনে অংশ গ্রহণ করেন এলাকাবাসি। এসময় বক্তব্য রাখেন, বাসদের সদস্য সচিব শেখ মোহাম্মদ আব্দুল খালেক, শৌলমারী ইউনিয়নের আহ্বায়ক এনামুল হক, সদস্য সচিব মাইনুল হক প্রমূখ। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর সহস্রাধীক কৃষকের স্বাক্ষরিত একটি স্বারকলিপি প্রেরণ করা হয়েছে।
বক্তারা বলেন, চলতি আমন মৌসুমে সিন্ডিকেটের মাধ্যমে সারসংকট সৃষ্টি করা হয়েছে। এ সুযোগকে কাজে লাগিয়ে সরকারি মুল্যের চেয়ে বেশি দামে বিক্রয় করছে কৃষকের কাছে। তাছাড়াও ভেজাল সার বিক্রি করে কৃষকের ফসলের ক্ষতি করা হচ্ছে। উপজেলার ডিলাররা রাতের অন্ধকারে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে চড়া দামে সার বিক্রি করে দিচ্ছে। ক্ষুদ্র ব্যবসায়ীরা সার সংকট দেখে চড়াদামে বিক্রি করছে।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ